editor
প্রকাশিত: 12:52 PM, March 7, 2022

সৃষ্ট বিরোধ নিস্পত্তি: ছাতকে দলিল লিখক সমিতি কলম বিরতি প্রত্যাহার
ছাতক (সুনামগঞ্জ)প্রতিনিধি
বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক উপজেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন তালুকদারসহ নেতৃবৃন্দের সাথে পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বড় ভাই কামাল চৌধুরীর অসৌজন্য মূলক আচরণ এর বিরোধ নিস্পত্তি হয়েছে।
গত রোববার বিকালে ছাতক পৌর শহরের একটি চায়নিজ রেস্তুরায় অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়টি নিস্পত্তি হয়। বাংলাদেশ দলিল লিখক সমিতির কেন্দ্রিয় সিনিয়র সহ-সভাপতি প্রদীপ পাল নিতাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি ফজলু চৌধুরী, ছাতকবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইলিয়াছ মিয়া চৌধুরী, পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর ছোট ভাই শাহিন চৌধুরী, সুনামগঞ্জ দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক ও ছাতক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাজুল ইসলাম, দোহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, ছাতক দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস, মুহিবুল হক, ওয়াছির আলী, হিফজুল বারী শিমুল, নজরুল আলম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিস্পত্তি হওয়ায় দলিল লিখক সমিতির দেয়া (১ মার্চ) থেকে অনির্দিষ্টকালের কলম বিরতি তারা প্রত্যাহার করে নিয়েছেন। কলম বিরতি প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা দলিল লিখক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার ও সাধারণ সম্পাদক রঞ্জন কুমার দাস।
প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি কামাল চৌধুরী সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসে সাব-রেজিস্ট্রার ও অফিস সহকারীর সাথে অশোভন আচরণ করেন। এতে তারা বিব্রতবোধ ও নিরাপত্তাহীনতায় ভোগেন। বিষয়টি ধামাচাপা দিতে পরে তিনি জেলা রেজিস্ট্রারের কাছে ছাতক অফিসে বিভিন্ন দুর্নীতি হচ্ছে মৌখিকভাবে এমন অভিযোগ দেন। মৌখিক এ অভিযোগে গত ১৪ ও ১৫ ফেব্রুয়ারি জেলা রেজিস্ট্রার মফিজুর রহমান ছাতক অফিসে এসে তদন্ত করে এসবের কোনো সত্যতা পাননি। পরে গত (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে আবারও সাব-রেজিস্ট্রার অফিসে আসেন কামাল চৌধুরী। তিনি সাব-রেজিস্ট্রারের খাস কামরায় বসে দলিল লিখক সমিতির সদস্যদের সাথে টেবিল চাঁপড়িয়ে অসৌজন্যমূলক আচরণসহ অশালীন গালা-গাল করেন। দলিল লিখকদের লাঞ্চিত করে সরকারি কাজে বাঁধা প্রদানের ঘটনায় তাৎক্ষনিক বাংলাদেশ দলিল লিখক সমিতি ছাতক শাখার এক জরুরি সভা সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সভায় (১ মার্চ) থেকে অনির্দিষ্ট কালের জন্য কলম বিরতি পালনের সিদ্ধান্ত নিয়ে তারা তাদের কর্মসূচি পালন করে আসছিলেন
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর