editor
প্রকাশিত: 11:36 PM, December 14, 2021

নিসচার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বড়লেখা শাখাকে প্রসংশা পত্র প্রদান
বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় করোনাকালীন সময়ে ও সামাজিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর কেন্দ্রীয় কমিটির পক্ষ হতে নিসচা বড়লেখা উপজেলা শাখাকে প্রসংশা প্রদান করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬ ঘটিকায় রাজধানী ঢাকা’স্থ কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের হাত থেকে নিসচা বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে প্রশংসাপত্র গ্রহণ করেন সভাপতি তাহমীদ ইশাদ রিপন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব লিটন এরশাদ ও সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু প্রমুখ।
উল্লেখ্য, নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ও যুগ্ম মহাসচিব লিটন এরশাদ বলেন, নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম প্রসংশার দাবী রাখে। বিশেষ করে করোনাকালীন সময়ে জীবন বাজী রেখে সাধ্যানুযায়ী নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, স্বাস্থ্য সুরক্ষা বিতরণ, রক্তদান, আর্থিক সহায়তা প্রদান, এতিমখানায় খাদ্য বিতরণ, টিউবওয়েল স্থাপন, জনসচেতনতামূলক কার্যক্রম, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রচারাভিযানসহ নানা কর্মসূচিতে বিশেষ অবদান রেখে চলছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
এসময় তাঁরা আরোও বলেন, বড়লেখা উপজেলা আমাদের একটি প্রিয় শাখা এবং নিসচা বড়লেখা উপজেলা শাখার কার্যক্রম অব্যাহত রাখতে উপদেষ্টা, দাতা সদস্য, প্রবাসী শুভাকাঙ্ক্ষী, পৃষ্টপোষক, কার্যকরী কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও শুভাকাঙ্ক্ষীসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সড়ক দুর্ঘটনা রোধে নিসচা’র কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে সকলের প্রতি সহযোগীতা কামনা করেন।বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে