editor
প্রকাশিত: 10:39 PM, December 13, 2021

হবিগঞ্জে এক কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফল বাতিল করে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তৃতীয় ধাপে ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ফল ঘোষণার পর ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
রোববার রাতে নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা ২-এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার এ কেন্দ্রের তথ্য ঢাকায় পাঠানো হয়েছে। এ কেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও ভোটগ্রহণের তারিখ নির্ধারণ হয়নি। তবে খুব বেশি দেরি হবে বলে মনে হয় না।
জেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে গণনার পর সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এর পরই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়।
এ ঘটনায় মেম্বার প্রার্থীরা পুনরায় ভোট গণনার আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন উল্লিখিত সিদ্ধান্ত নেয়। এ কেন্দ্রের মোট ভোটার রয়েছে ২ হাজার ৯৭৫ জন।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান চৌধুরী (নৌকা) ৯৯৬, স্বতন্ত্র প্রার্থী চৌধুরী মিছবাহুল বারী (চশমা) ৭২৩, বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আব্দুল মন্নান (ঘোড়া) ১৬৯, স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন (আনারস) ১০১ ও স্বতন্ত্র প্রার্থী জহিরুল ইসলাম সেলিম (মোটরসাইকেল) ২১ ভোট পান।
এ ইউনিয়নে সব কেন্দ্রের ফল মিলিয়ে বিএনপি সমর্থিত আব্দুল মন্নান পাঁচ হাজার ২৩৮ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান চৌধুরী পান চার হাজার ৩২৯ ভোট।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন