editor

প্রকাশিত: 7:03 PM, November 21, 2021

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: দাবি না মানলে মঙ্গলবার ক্যাম্পাসে তালা দেবে শিক্ষার্থীরা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: দাবি না মানলে মঙ্গলবার ক্যাম্পাসে তালা দেবে শিক্ষার্থীরা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: দাবি না মানলে মঙ্গলবার ক্যাম্পাসে তালা দেবে শিক্ষার্থীরা

সোমবারের মধ্যে হাইকোর্ট নির্দেশিত জরিমানার টাকা পরিশোধের ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত না নিলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অবরুদ্ধ করে ক্যাম্পাসে তালা লাগানো হবে।

রোববার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২১,২২,২৩ এবং ২৪ তম ব্যাচের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইন বিভাগের প্রধান অতিরিক্ত মুনাফা লাভের আশায় প্রতি সেমিস্টারে ৫০ জনের অধিক শিক্ষার্থী ভর্তি করান। এজন্য বার কাউন্সিল শিক্ষার্থীদের ইন্টিমেশন জমা নিচ্ছে না। এই সমস্যা থেকে উত্তরণের জন্য প্রায় ৮ মাস আগে ১৪৮ জন শিক্ষার্থীর পক্ষে হাইকোর্টে দুটি রিট (৫০৯১ ও ৫৩৭০) দাখিল করা হয়। দুটি রিটের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ২৯ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করেন হাইকোর্ট। হাইকোর্ট ৮ সপ্তাহে মোট ছয়টি কিস্তিতে টাকা পরিশোধ করার সময় দেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত জরিমানার টাকা পরিশোধের কোনো উদ্যোগ নেয়নি। তাই গত ১৮ নভেম্বর ভুক্তভোগী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে যাই স্যারদের সাথে সমস্যা সমাধানের কথা বলার জন্য। সেই সময় আমাদের আইন বিভাগের প্রধান হুমায়ূন কবির স্যার বিশ্ববিদ্যালয়ে না থাকায় আমরা ভাইস চ্যান্সেলর স্যারের সাথে দীর্ঘ সময় কথা বলি। কিন্তু ভাইস চ্যান্সেলর স্যারও আমাদের কোনরকম সমস্যা সমাধানের কথা বলেনি।

শিক্ষার্থীরা বলেন, আমরা সুনির্দিষ্ট কোন সমাধানের পথ না পেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমস্যা নিরসনের জন্য আগামী সোমবার পর্যন্ত সময় বেধে দেই এবং সেই সঙ্গে আল্টিমেটাম দেই যে সোমবারের মধ্যে যদি কর্তৃপক্ষ কর্তৃক আশানুরূপ কোন সমস্যা সমাধান না দেন তাহলে আমরা বিশ্ববিদ্যালয় অবরুদ্ধ করবো ক্যাম্পাসে তালা লাগিয়ে দেব। বিশ্ববিদ্যালয়ের সাথে হাজারো স্মৃতি,মায়া,ভালবাসা থাকা সত্বেও আমরা এমন সিদ্ধান্তে যেতে বাধ্য হয়েছি কর্তৃপক্ষের এমন গাফিলতির জন্য।

শিক্ষার্থীরা জানান, গত শনিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পেইজে কর্তৃপক্ষ এ ব্যপারে একটি পোস্ট করা হয়। সেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আমাদের ভাল চায় এবং আমাদের ভবিষ্যত যেন সুন্দর হয় তারই প্রেক্ষিতে উনারা সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন। আমাদের সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের আদেশের বিপরীতে আপিল করেছে। যদি আপিলে রায় আমাদের পক্ষে আসে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোন প্রকার জরিমানা দেওয়া লাগবে না।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এমন পোস্টের বিপরীতে শিক্ষার্থীরা প্রশ্ন করেছেন, রায় যদি আমাদের পক্ষে না আসে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ২৯ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা দিবে। যেখানে জরিমানার টাকা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আগামী ২ জানুয়ারি ২০২২। সেখানে বিশ্ববিদ্যালয়ের আপিলের শুনানি আগামী মাসের ডিসেম্বরের ১২ তারিখ। রায় বিপরীতে চলে গেলে পরবর্তী অল্প সময়ে বিশ্ববিদ্যালয় অথরিটি ২৯ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়ার জন্য কি প্রস্তুত আছে?

শিক্ষার্থীরা বলেন, আইন বিভাগের প্রধান হুমায়ুন কবির স্যার ও অন্যান্য অথরিটি যদি লিখিত আকারে আগামী সোমবারের মধ্যে আমাদের যদি আশ্বাস দেন যে-আগামী ১২ তারিখ আপিলের সিদ্ধান্ত আমাদের পক্ষে না আসলে উনারা আমাদের ২৯ লক্ষ ৬০ হাজার টাকা দেওয়ার জন্য বাধ্য থাকবেন। তাহলে আমরা আমাদের আল্টিমেটাম তুলে নেব। অন্যতায় বিশ্ববিদ্যালয় তালা বন্ধ করার আমাদের কার্যক্রম অবিচল থাকবে।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক