editor
প্রকাশিত: 5:32 PM, September 9, 2024
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পরিষদের সিএ শফিকুর রহমানের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতিসহ প্রাণনাশের হুমকির অভিযোগ উঠছে।
এ ঘটনায় রোববার (৮ আগস্ট) দুপুরে সিএ শফিকুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন উপজেলার লক্ষীপুর ইউনিয়নের এরুয়াখাই গ্রামের নুর হোসেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর ফেব্রুয়ারি মাসে বাদী নুর হোসেন তার ছোট ভাই মোফাজ্জল হোসেন সস্ত্রীক স্টুডেন্ট ভিসায় সুইডেন যাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা প্রত্যয়ণপত্র সংগ্রহ করতে উপজেলা পরিষদ কার্যালয়ে যান।
তখন বিবাদী শফিকুর রহমান স্থানীয় চকবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিবের সাথে ফোনালাপে বিষয়টি নিশ্চিত হলে তাকে প্রত্যায়নপত্র প্রদান করেন।
এরই প্রেক্ষিতে সুইডেনে স্টুডেন্ট ভিসার আবেদন করায় পরবর্তীতে মোফাজ্জল হোসেনের স্ত্রীর ইন্টারভিউ প্রদানের পর গত ১৪ই আগস্ট তার ভিসা কনফার্ম হয়। একই দিন মোফাজ্জল হোসেনের ইন্টারভিউও চলছিল।
এসময় ঢাকাস্থ সুইডিশ এমব্যাসির জনৈক কর্মকর্তা মোফাজ্জল হোসেনের নামে প্রদত্ত প্রত্যায়ণপত্র খানা যাচাই করতে সিএ শফিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন। উত্তরে কিছুই জানেন না বলে বিষয়টি এড়িয়ে যান তিনি। এমনকি ওই প্রতিষ্ঠানের তৎকালীন প্রধান শিক্ষক আব্দুল মোতালিবকে চিনেন না বলেও মিথ্যা তথ্য প্রদান করেন তিনি। মূলত এসব মিথ্যাচারের বিষয়ে কিছুই জানতেন না অভিযোগকারী নুর হোসেন গংরা।
এদিকে মোফাজ্জল ও তার স্ত্রীর সুইডেনের ভিসা কনফার্ম হওয়ায় দেড়লক্ষ টাকায় সেদেশে বাসা বুকিং, ফ্লাইট বুকিংসহ বিভিন্ন খরচ বাবদ প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয় করেন তারা। এদিকে গত ২৬ আগস্ট সুইডিশ ইউনিভার্সিটিতে কোর্সফিসহ রেজিস্ট্রেশনও করে থাকেন তারা।
কিন্তু বিধি বাম! গত ২৯ আগস্ট তাদের ভিসা বাতিল বলে জানায় সুইডিশ এমব্যাসি। এসময় কারণ জানতে চাইলে সিএ শফিকুর রহমানের দেয়া তথ্যের ভিত্তিতে ভিসা বাতিল করা হয়েছে বলে জানানো হয় তাদেরকে।
সিএ শফিকুর রহমানের এমন মিথ্যাচারে ২৫ লক্ষাধিক টাকা খরচ করে আজ পথে বসার উপক্রম ওই নীরিহ পরিবারটি। জমিজমাসহ সম্পূর্ণ স্থাবর-অস্থাবর সহায় সম্পত্তি বিক্রি করে দিশেহারা হয়ে পড়েছেন তারা।
এ ব্যাপারে ভুক্তভোগী বাদী নুর হোসেন বলেন, বিবাদী শফিকুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে উল্টো উগ্রবাদী আচরণ করেন তিনি। স্থানীয় আওয়ামী লীগের প্রভাব কাটিয়ে কোনো কিছুর তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠেন তিনি।
প্রাণে হত্যার উদ্দেশ্যে আমাকে ছুরিকাঘাত করলে তা প্রতিহত করতে গিয়ে আমার দুটি আঙ্গুল কেটে রক্তাক্ত জখম হয়। এসময় দেশিয় অস্ত্রসস্ত্রসহ তারা আমাদের উপর ঝাপিয়ে পড়ে আমাদেরকে মারাত্মকভাবে জখম করে।
সেই সাথে আমাদের প্রাননাশসহ লাশ ঘুম করার হুমকি প্রদান করে তাকে তারা। শেষমেষ স্থানীয়ভাবে বিষয়টি সমাধান না হলে জীবনের নিরাপত্তা চেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করতে বাধ্য হই বলে জানান বাদী নুর হোসেন ।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ বদরুল হাসান জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে