editor

প্রকাশিত: 9:03 PM, September 9, 2024

‘অপরাধ দমনে জনগণই পুলিশ’ : পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার

‘অপরাধ দমনে জনগণই পুলিশ’ : পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার

সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেছেন, অন‍্যায় সুপারিশ নিয়ে কেউ আমার অফিসে আসবেন না। আমি সুনামগঞ্জে এসেছি, সুনাম নিয়ে ফিরে যাবো। তিনি বলেন, অপরাধ দমনে জনগণই পুলিশ। পুলিশ যেমন অপরাধীকে ধরতে পারে, তেমনি জনগণও অপরাধীকে ধরিয়ে দিতে পারেন।

পুলিশ সুপার বলেন, সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার অন্তর্ভূক্ত ধোপাজান নদীর লীজ নেই। টাস্কফোর্ট গঠন করে অভিযান চালিয়ে এই সরকারী সম্পদ বালু-পাথর রক্ষা করা হবে। সোমবার সকালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, আমি সুনামগঞ্জে এসেছি। আমি সুনামগঞ্জের বাসিন্দা হিসাবে কাজ করতে চাই। যেমন আপনারা চান সুনামগঞ্জের পরিবেশ অপরাধমুক্ত থাকতে। এই জন‍্য আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন।

একাধিক সাংবাদিককে আসামী করে সুনামগঞ্জের আদালতে যে মামলা হয়েছে, এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, সাংবাদিক, পুলিশ, ছাত্র, নেতা-কর্মী বা ব‍্যবসায়ী যেই হউক না কেন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে। তিনি আদালত থেকে এই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছেন বলেও সাংবাদিকদের জানান। এ সময় সাংবাদিকেরা এই মামলার সুষ্ঠু তদন্তপূর্বক আইনী ব‍্যবস্থা গ্রহণের দাবি জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান বলেন, তাহিরপুরের যাদুকাটা নদী ও ধোপাজান চলতি নদীর লীজ দেওয়ার বিষয় জেলা প্রশাসক দেখেন। আমি আলাপ করেছি, ট্রাস্কফোর্স গঠন করে অভিযান করা হবে। চাঁদাবাজ সহ সকল অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
পুলিশ সুপার বলেন, ইজারাবিহীন ধোপাজান চলতি নদীতে অবাধে বালু-পাথর উত্তোলন করা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নামে চাঁদাবাজি করা হচ্ছে এবং যাদুকাটা নদীরপাড় কেটে গ্রামের চিত্র পাল্টে দিয়েছে। বিভিন্ন গ্রুপে অবৈধ ফায়দা লুটছে। এসব খবর আমার কাছে আছে। তা খুঁজে বের করে এদের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেয়া হবে।

নবাগত পুলিশ সুপার বলেন, শহরকে যানজটমুক্ত করতে ট্রাফিক পুলিশের সাথে বৈঠক করে লেগে থাকা যানজটের সুষ্ঠু সমাধান বের করা হবে। একই সাথে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে, এই বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিমের সাথে ও আলোচনা হয়েছে। তবে শহরের হাছন তুরণ থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের কাজ শুরু হবে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ হয়েছে বলে জানান তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকেরা বাসষ্টেশন সরিয়ে নেওয়ার পরামর্শ দেন।

সবশেষে সুনামগঞ্জে মাদক প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করার বিষয়ে তিনি জানান। এ জন‍্য সকলের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার আ.ক.ম আনোয়ার হোসেন খান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ।

মতবিনিময় সভায় বক্তব‍্য রাখেন অ‍্যাড. আইনুল ইসলাম বাবলু, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পংকজ দে, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রওনক বখত, জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, মাসুম হেলাল, আল হেলাল, শহীদ নুর আহমদ, মাহবুবুর রহমান পীর, এ.আর জুয়েল, এমরানুল হক চৌধুরী প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়