editor
প্রকাশিত: 6:49 PM, March 10, 2023
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের অঙ্গ প্রতিষ্ঠান জান্নাত কনভেশন হলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) বাদ জুম’আ এই প্রতিষ্ঠানের উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক কামরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী। তিনি এ ধরনের একটি অত্যাধুনিক কনভেশন হলের জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, এখন থেকে আর জকিগঞ্জবাসীকে আর শহরমুখীর উপর নির্ভরশীল হতে হবে না। কারণ এই জান্নাত কনভেশন হলেই রয়েছে সব ধরনের সুযোগ-সুবিধা। তিনি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, ৯নং মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর মো. রায়হান, মাওলানা আলা উদ্দিন চৌধুরী, ইছামতি কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, সমাজসেবক ও শিক্ষানুরাগী জাহাঙ্গীর শাহ হেলাল। মিলাদ ও দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী আজিজুর রহমান।
সভাপতির বক্তব্যে জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের ব্যবস্থাপনা পরিচালক কামরান আহমদ চৌধুরী বলেন, আমি এই এলাকার সন্তান। আমার পিতা মো. নুরুল ইসলাম চৌধুরীর স্বপ্ন পূরণ করতে আমাদের এই যাত্রা। এখানকার মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এখানে আমরা একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা পরিকল্পনা হাতে নিয়েছিলাম। কিন্তু সঙ্গত কারণে সেটা হয়নি। ভবিষ্যতে সেটা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। তাই আধুনিক সুযোগ সুবিধা নিয়ে এখানকার মানুষের বিনোদনের একটি পার্ক ও সামাজিক অনুষ্ঠানের জন্য একটি আধুনিক মানের কনভেশন হল তৈরি করেছি। আমরা মনে করি এসব প্রতিষ্ঠান করার কারণে জকিগঞ্জবাসীর অনেক দিনের আশা-আকাক্সক্ষা পূরণ হয়েছে। সামাজিক অনুষ্ঠানের জন্য জকিগঞ্জবাসীকে সিলেট শহরের দিকে যেতে হয়। তাই জকিগঞ্জবাসীর কথা চিন্তা করে এ ধরণের উদ্যোগ আমরা হাতে নেই। বিনোদনের পাশাপাশি রয়েছে আমাদের ইন্ডোর ফুটবল মাঠ, ব্যাডমিন্টন, পোল, শিশুদের জন্য বিনোদন কর্ণার, রাইড। রয়েছে অ্যাম্বুলেন্স সার্ভিস, রেন্ট এ কার সুবিধা। এছাড়াও এলপিজি গ্যাস সরবরাহের সুবিধা রয়েছে এখানে। আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।
আমাদের কনভেশন হল বুকিং এর জন্য (০১৮৬৫ ৫৫৬৪৩০) ও পার্কের জন্য (০১৮২১ ৪২৮৭৮১) যোগাযোগ করতে পারবেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন