editor
প্রকাশিত: 3:07 PM, April 14, 2023
হাতে শুভ নববর্ষ লেখা প্ল্যাকার্ড, গলায় গামছা এবং গায়ে পাঞ্জাবি এবং মেয়েরা শাড়ি পরে বাংলা নববর্ষ বরণ করলো সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা ও তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস। শোভাযাত্রার সহযোগিতায় ছিলো হৃদবন্ধন সাহিত্য পর্ষদ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর সারদা হল থেকে শুরু হয় বনার্ঢ্য মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায়, রঙ বে রঙের প্ল্যাকার্ড হাতে নিতে শিশু কিশোররা ও উপস্থিত ছিলো। মঙ্গল শোভাযাত্রাটি সারদা হল থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে নববর্ষ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেটের আহবায়ক জান্নাত আরা খান পান্না, সদস্য সচিব সন্দীপন শুভ, সম্মিলিত সামাজিক আন্দোলন এর বিভাগীয় সমন্বয়ক দেবব্রত রায় দিপন, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির সিইও কমরেড হিমাংশু মিত্র, হৃদবন্ধন সাহিত্য পর্ষদ এর সভাপতি হিমাংশু রায় হিমেল এবং কবি অমিতা বর্দ্ধন।
এসময় বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক এবং মৌলবাদী চক্রের রক্তচক্ষুকে উপেক্ষা করে এই আয়োজনটি করা হয়েছে যাতে আবহমান বাংলার যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি বেচে থাকে। আর বাঙ্গালী সংস্কৃতিকে ধরে রাখতে এটি এক ধরনের আন্দোলন বলে উল্লেখ করেন বক্তারা। আলোচনা সভা শেষে সংক্ষিপ্তভাবে নববর্ষের গান এবং কবিতা পরিবেশন করেন সংগঠন এর সদস্য বৃন্দ। বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন