editor

প্রকাশিত: 6:33 PM, May 27, 2023

সিলেটে গণঅধিকার পরিষদের মানবন্ধনে ছাত্রলীগের বাধায় বিক্ষোভ মিছিল ও নিন্দা

সিলেটে গণঅধিকার পরিষদের মানবন্ধনে ছাত্রলীগের বাধায় বিক্ষোভ মিছিল ও নিন্দা

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর গণ অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মানববন্ধনে আয়োজন করা হয়। শনিবার (২৭ মে) বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি চলাকালীন সময় হঠাৎ করে ছাত্রলীগ কর্মীরা বাধা প্রদান করে।
এসময় গণঅধিকার পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ বাধা প্রদানে প্রতিবাদ স্বরূপ তাৎক্ষণিক এক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি নগরীর দরগা গেইট থেকে শুরু করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।
এসময় নেতৃবৃন্দ বলেন, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। বর্তমান বাজারে পিয়াজের দাম ৪০ থেকে ৮০ টাকা, চিনির দাম ৫০ থেকে ১৫০ টাকা হইছে, আদা ২৮০ টাকা, কিন্তু শ্রমিকের মজুরী দ্বিগুণ হয় নি, চাকুরীজীবির বেতন বৃদ্ধি পায় নি। সরকারের মিত্র দেশগুলা তার পাশে থেকে সরে যাচ্ছে। দ্রব্যের দাম না কমলে গন অধিকার পরিষদ এর দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে। তাই আমরা কেন্দ্রীয় ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচী হিসেবে মানববন্ধন ও মিছিলের আয়োজন করি। কিন্তু শান্তিপূর্ণ এই মানববন্ধনে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে এতে বাধা প্রদান করা হয়। যা একটি নিন্দনীয় ও ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
গনঅধিকার পরিষদের সভাপতি নাইম লস্কর এর সভাপতিত্বে এবং যুব অধিকার পরিষদ এর সাবেক সদস্য সচিব জোবায়ের আহমদ তোফায়েলের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণঅধিকার কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক নাজমুস সাকিব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গনঅধিকার পরিষদ এর কেন্দ্রীয় সহকারী যুগ্ম সদস্য সচিব ডা. আজাদ আলী সুমন, সিলেট জেলার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সুজন, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ চৌধুরী রাহাত।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাহবুবুল আলম তুফায়েল, যুব অধিকার পরিষদ সিলেট জেলার সভাপতি শাহ শামিম আহমদ অপু, সাধারণ সম্পাদক শাহিন মির্জা, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন যুব অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সাবেক আহবায়ক মোঃ আলী, সদস্য সচিব রুহুল আমিন ছাত্র অধিকার পরিষদ সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি মাসেদ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাজেদ আহমদ চৌধুরী, ছাত্র অধিকার পরিষদ মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি এবি আল মাহমুদ, সাধারণ সম্পাদক তারেক আহমদ শ্রমিক অধিকার পরিষদ সিলেট জেলার যুগ্ন সদস্য সচিব মঞ্জিল আহমদ, শ্রমিক অধিকার পরিষদ সিলেট মহানগর শাখার সদস্য সচিব উজ্জল আহমদ, জুবের আহমদ, সৈয়দ আলভাব হোসেন, নাজির আহমদ রাজন, রিয়াজুল ইসলাম সহ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন