editor
প্রকাশিত: 11:12 PM, March 3, 2025
সিলেটের সময় :: রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সিলেটের বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় সিলেট জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ বলেন, রমজানে সিলেটে সয়াবিন তেলের বাজারে কোনো ঘাটতি থাকবে না আর সে লক্ষে প্রতিনিয়ত বাজার মনিটরিং পরিচালনা করবে জেলা প্রশাসন। সোমবার সিলেট মহানগরের কালীঘাট ও মদিনা মার্কেট এলাকায় বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে মনিটরিং শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সয়াবিন তেলসহ নিনিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে সোমবার দুপুর ১২ থেকে সিলেটের জেলা প্রশাসকের নেতৃত্বে বিভিন্ন আড়তের পাইকারি ও খুচরা বিভিন্ন দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রশিদ পর্যবেক্ষণ ও বাজার মনিটরিং করা হয়।
পুলিশ ও সেনাবাহিনীর যৌথভাবে অভিযানে অংশ নেয়। এসময় জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ জানান, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের সরবরাহ সঠিকভাবে চালু রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সিন্ডিকেট করে কেউ সাধারণ মানুষকে ধোকা দিতে না পারে সে বিষয়ে সচেষ্ট থাকবে জেলা প্রশাসন।
যেসব ব্যবসায়ী শর্তসাপেক্ষে সয়াবিন তেল বিক্রি করছেন তাদেরকে সতর্ক করে এই মনিটরিং টিম এবং সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জরিমানা করার কথাও জানান জেলা প্রশাসকের নেতৃত্বাধীন মনিটরিং টিম।
8 3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
7 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
6 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
5 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
6 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
3 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
8 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা