editor

প্রকাশিত: 5:38 PM, April 6, 2023

আদিবাসী নারীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

আদিবাসী নারীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ে ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক (বি.আই.ডব্লিউ.এন) ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর আয়োজনে এবং দাতা সংস্থা এফ.আই.এম.আই এর সহায়তায় ৩দিন ব্যাপি “মানবাধিকার বিষয়ে নারীদের অংশগ্রহন ও সক্ষমতা বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সিলেট খাদিমনগরের বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান এফআইভিডিবি এর কেন্দ্রীয় প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণটির উদ্বোধন করা হয়।
পাসকপ এর নির্বাহী প্রধান গৌরাঙ্গ পাত্র এর সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক বলেন, শুধুমাত্র নিজের মনের ইচ্ছা শক্তি থাকলেই নারীদের ক্ষমতায়ন সম্ভব। তিনি আরো বলেন, নারীরা নিজের ইচ্ছা শক্তি থাকলে ঘরে বা বাহিরে গিয়ে কাজ করতে পারবেন। বর্তমানে অন লাইন শপিং এর মাধ্যমে অনেক নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এভাবে আপনারাও ঘরে বসে আয় করতে পারেন। যে কোন সময় বা যে কোন বয়সে জীবনের মোড় ঘুরাতে হবে। জীবনে কোন কিছু করতে পারলাম না সেটা ভেবে বসে থাকলে হবে না। নিজেকে সামনের দিকে অগ্রসর করতে হলে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন পাসকপ এর প্রকল্প সমন্বয়কারী লাবনী স্বার্তী, বহর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সুজন সাহা, (বি.আই.ডব্লিউ.এন) এর সদস্য অন্নেশা চাকমা ও প্রকল্প সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা। প্রশিক্ষণে নারী ক্ষমতায়ন, জেন্ডা বৈষম্য দুরীকরণ, ভূমি বিষয়ে এডভোকেসি ও প্রচারাভিযানের কৌশল, জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার ধারনাসহ মানবাধিকার বিষয়ক ডকুমেন্টশন ও প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রশিক্ষণটি শেষ হবে ৮ এপ্রিল ২০২৩ তারিখে। অনুষ্ঠিত প্রশিক্ষণে আদিবাসী কলেজ ও বিশ^বিদ্যালয়ের মোট ২৫জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ :কিশোর গ্যাং ব্যবহার করে নগরীতে নাশকতার অভিযোগ কাজী রাজুর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন