editor
প্রকাশিত: 8:50 PM, May 11, 2025
মা-শব্দটি যেন ভালোবাসা, ত্যাগ আর নিঃস্বার্থতার প্রতীক। সেই মহীয়সী রত্নদের শ্রদ্ধা জানাতে সিলেটে ‘উইমেন ফর উইমেন রাইটস’ আয়োজন করে এক অনন্য অনুষ্ঠান। আয়োজনের মূল স্লোগান ছিল- “যত্ন, মমতার বন্ধনে, এসো বাঁচি আনন্দে”। এই শ্লোগান যেন প্রতিটি সন্তানের হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে।
রবিবার (১১ মে) বিকেলে বড়বাজারে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার নারী। সেখানে মাকে নিয়ে স্মৃতিচারণার মধ্য দিয়ে মায়েদের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের প্রধান আয়োজক সামিয়া বেগম চৌধুরী বলেন, আমরা বিশ্বাস করি— যত্ন আর মমতার বন্ধনই একটি সুখী সমাজের ভিত্তি। মা হচ্ছেন সেই ভালোবাসার প্রথম আশ্রয়। এই অনুষ্ঠান ছিল সেই মমতাময়ী সম্পর্ককে সম্মান জানানোর এক ক্ষুদ্র প্রয়াস।”
সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও আলেয়া ফেরদৌসী তুলির পরিচালনায় মা সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সামা হক চৌধুরী, অধ্যাপক তানজিনা চৌধুরী, অধ্যাপক ওয়াদিয়া ইকবাল চৌধুরী, অধ্যাপক সাবেরা সুলতানা, লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, রেহানা আফরোজ, রোজী ইসলাম, গাজী জিনাত আফজা, আসমাউল হাসনা খান, রেহানা ফারুক শিরিন, মনোয়ারা বেগম, তানিয়া রহমান আম্বিয়া খাতুন, ডাঃ আসমা বেগম প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন