editor

প্রকাশিত: 8:02 PM, May 13, 2025

তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হামলা-মামলা ও জুলুম-নির্যাতনের পাশাপাশি অধিকার বঞ্চিত ছিলেন। স্বৈরাচার পালিয়ে যাওয়ায় দেশের জনগণ শান্তিতে বসবাস করার পাশাপাশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় তেঁতলি গ্রামের নিজ বাড়িতে দেশ ও প্রবাসীদের নানা সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ক্ষতিগ্রস্ত প্রবাসী পরিবার-২৪ এর সমন্বয়ক সাপ্তাহিক জয়যাত্রা পত্রিকার প্রধান সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ও বিএনপি নেতা প্রভাষক খলিলুর রহমান, যুক্তরাজ্য বিএনপির নেতা এডভোকেট গোলাম শাব্বির আলী পারভেজ, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা জাকারিয়া মাহমুদ, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা রাশেদুল হক, যুক্তরাজ্য বিএনপি নেতা মো. ইকবাল চৌধুরী, ইতালি বিএনপি নেতা সাইফুল আবেদীন, ইতালি বিএনপি নেতা আফিল উদ্দিন, সিলেট জেলা যুব দলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক ঢালি, সিলেট জেলা যুব দল নেতা গোলাম কিবরিয়া প্রমূখ।

মতবিনিময় শেষে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা আলহাজ্ব এম এ মালিক পারিবারিক কবরস্থানে গিয়ে মরহুম বাবা-মা ও আত্মীয় স্বজনের কবর জিয়ারত করেন। এদিকে বিকেলে দক্ষিণ সুরমা লালা বাজারে এ তেঁতলি বাজারে তিনি বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এসময় অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন