editor

প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

রাষ্ট্র কাঠামোর ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে : আলহাজ্ব এম এ মালিক

4

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এম এ মালিক বলেছেন, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলনে ফেঞ্চুগঞ্জবাসীও সক্রিয় ভূমিকা পালন করেছেন। এই সংগ্রামে ফেঞ্চুগঞ্জের বহু জাতীয়তাবাদী পরিবারের সদস্যরাও আহত হয়েছেন, কেউ কেউ হয়েছেন নির্যাতনের শিকার, তবুও জিয়ার সৈনিকরা পিছপা হননি।

2

তিনি বলেন, বিএনপি বিগত ১৬ বছর ধরে দেশের জনগণের মৌলিক অধিকার, মানবিক মর্যাদা, ভোটাধিকার, সাম্য ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় নিরলস আন্দোলন চালিয়ে গেছে। ছাত্র-জনতার এই আন্দোলনে কোমলমতি শিক্ষার্থীরাও প্রাণ দিয়েছেন। বিএনপির বহু নেতাকর্মী আহত ও শহীদ হয়েছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের রাজনীতি থেকে স্বৈরাচারী হাসিনার বিদায় ঘন্টা বাজাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রবাসে থেকেও নিরলসভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে গেছেন।

2

তিনি ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানিয়ে বলেন, যতই সময় ক্ষেপণ করা হবে, ফ্যাসিবাদী শক্তি ততই মাথাচাড়া দিয়ে উঠবে এবং নানা ষড়যন্ত্রের পথ বেছে নেবে। জাতীয়তাবাদী দল বিএনপি এই অপশক্তির ষড়যন্ত্র কখনও বাস্তবায়ন করতে দেবে না। তিনি তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে ও দোয়ারে দোয়ারে পৌঁছে দিয়ে জনসাধারণকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে একযোগে কাজ করার আহবান জানান।

4

বুধবার (১৪ মে) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ বাজারে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন। গণসংযোগ ফেঞ্চগঞ্জ বাজারের সামাদ প্লাজার সামন থেকে শুরু হয়ে বাজারের ব্যবসায়ী, পেশাজীবী, শ্রমজীমী ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়কালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন এম এ মালিক।

5

এসময় উপস্থিত ছিলেন ফেঞ্চগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সাহেদ, সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মুকুল, দপ্তর সম্পাদক আল কাউছার হাবিব টিটু, অর্থ সম্পাদক রিপন আহমেদ, সাবেক ছাত্র নেতা ও যুক্তরাজ্য বিএনপি নেতা মোজাম্মেল হাছান চৌধুরী ইকবাল, সাবেক যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মেম্বার, কৃষি বিষয়ক সম্পাদক ছলছু মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সামাদ আলি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম মিটু মেম্বার, যুগ্ন আহবায়ক মামুন আহমদ, উপজেলা জাসাস এর আহবায়ক জামাল আহমদ, সিনিয়র সহ সভাপতি আব্দুল হাই সিরাজ, জাহেদুল হক চৌধুরী ইপু, আরাফাত রহমান কোকো ক্রিড়া সংস্থা ফেঞ্চুগঞ্জ উপজেলার সভাপতি মজিদ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, ইতালি বিএনপি নেতা রিপন সরকার, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ রাশেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা রাহি, ঢাকা বিএনপি নেতা প্রফেসর মিথিলা, ঢাকা বিএনপি নেতা ব্যারিস্টার মারিয়াম চৌধুরী প্রজ্ঞা, সিলেট জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, সিসিকের ৬ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিদ হোসেন সাবু, ছাত্রদল নেতা আমিনুল হক, বাহার চৌধুরী, জুনেদ আহমদ, সাইফুল ইসলাম রিয়াদ, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহব্বায়ক সজিব আহমেদ, তারেক রহমান এক্য পরিষদ সিলেট জেলা আহবায়ক আলী নেওয়াজ আজিজ, রোটারিয়ান আলী মিরাজ মোস্তাক, দক্ষিণ সুরমা স্বেচ্ছাসেবক দল নেতা জামিল আহমেদ, ব্যবসায়ী আক্তার হোসেন সুমন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

4 শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

7 ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর।

4 স্টাফ রিপোর্টার: 7 কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

3 মো.জুনেদ আহমদ, ফ্রান্স: 4 নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

7 ইকবাল বাহার, কানাইঘাট: 3 থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

3 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

3 ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

8 বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে

1
2