editor

প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ, মে ১৪, ২০২৫

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে অর্কিড এসোসিয়েট কাজ করে যাচ্ছে : সাবেক রাষ্ট্রদূত আসহাব উদ্দিন

আন্তর্জাতিক যোগ্যতা অর্জনে শিক্ষার্থীদের প্রস্তুত করতে অর্কিড এসোসিয়েট কাজ করে যাচ্ছে : সাবেক রাষ্ট্রদূত আসহাব উদ্দিন

7

কুয়েত এবং ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. সিলেটের কৃতি সন্তান আসহাব উদ্দিন বলেছেন, পবিত্র আল কোরআনের সূচনা হয়েছে ‘ইক্বরা’ অর্থাৎ ‘পড়ো’ শব্দ দিয়ে। এটি প্রমাণ করে যে, পড়ালেখা এবং জ্ঞান অর্জন ইসলামের দৃষ্টিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শিক্ষা শুধু ব্যক্তি নয়, সমগ্র জাতির উন্নয়নের হাতিয়ার। এ জন্য শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

3

তিনি বলেন, মানসম্মত শিক্ষাকে সবার দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে অর্কিড এসোসিয়েট। এই প্রতিষ্ঠান শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে উপস্থাপনের জন্য সহযোগিতা করে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে বিদেশেও নিজেদের যোগ্যতার প্রমাণ করে দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে আনতে পারেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানটি যেন শিক্ষার্থী ও সমাজকে আলোকিত করে এবং উন্নয়নের পথ দেখায়।

2

বুধবার (১৪ মে) বিকেলে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-হামরা শপিং সিটির ৮ম তলায় অর্কিড এসোসিয়েট এর অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

2

অর্কিড এসোসিয়েট এর সত্ত্বাধিকারী ফেরদৌস আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রেসিডেন্ট মাওলানা খায়রুল জাফর, ভাইস প্রেসিডেন্ট আলীমুল সাদাত চৌধুরী, ট্রেজারার জহির হোসেন তুহিন, পরিচালক আব্দুর রহমান রিপন, আব্দুল মতিন, সেলটার প্রেসিডেন্ট সুলতান আহমদ, ফরেন এডমিশন এন্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) সিলেট জোনের সেক্রেটারী আবু তৈয়ব দীপু, কালচারাল সেক্রেটারী আশরাফ পাটওয়ারী জনি, সাংগঠনিক সম্পাদক সৈয়দ কামরুজ্জামান, ইয়েস গ্লোবাল এর সত্ত্বাধিকারী নুরুজ্জামান মনি, হেক্সাস এর এমডি আব্দুল কাদির সুমন, কুইনস এডুকেশনের সিইও মোস্তাফিজুর রহমান, নেপালি ইউনিভার্সিটি সাইপ্লাস এর ডেভলাপমেন্ট ম্যানেজার সিমস এ্যরিস্ট টেলস, নর্থ ইস্ট ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক লিয়াকত শাহ ফরিদী, পিসিএ বাংলাদেশের একাডেমিক ডাইরেক্টর আলী আকবর চৌধুরী, কুদত উল্লাহ হাফিজিয়া মাদ্রসার প্রিন্সিপাল হাফিজ মিফতা উদ্দিন, ট্রাস্ট ব্যাকের ম্যানেজার তামান হাসিব, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সামছুল হুদা, প্রাইম ব্যাংকের ম্যানেজার ইব্রাহীম আলী। এছাড়াও অনুষ্ঠানে গণমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কুয়েত এবং ইয়েমেনের সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল অব. আসহাব উদ্দিনসহ অতিথিবৃন্দ ফিতা কেটে অর্কিড এসোসিয়েট এর অফিস উদ্বোধন করেন।

6

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়েখ সাঈদ আল-মাদানী।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধর্ষণসহ হত্যাকান্ড বন্ধ হবে না

4 ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও মহানগর যুবদলের আনন্দ মিছিল

2 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি পূর্ণাঙ্গ করায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সিলেট জেলা ও

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-মার্কেট

4 সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলার সময়সূচিতে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ক্যাম্পাস গড়তে হবে: কয়েস লোদী

3 সরকারি নির্দেশনা অনুসারে দেশব্যাপী নবীন শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের উদ্যোগে এক বর্ণাঢ্য

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

4 বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

7 নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

3 সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

পুলিশি সহায়তায় ঘরে ফিরলেও সাবেক স্বামীর সন্ত্রাসী বাহিনীর হুমকি অব্যাহত

8 দীর্ঘ আইনি লড়াই ও নানামুখী প্রতিকূলতা পেরিয়ে অবশেষে পুলিশি সহায়তায় আদালতের রায়ে পাওয়া নিজ ডুপ্লেক্স বাড়িতে প্রবেশ করেছেন যুক্তরাজ্য

1
5