editor
প্রকাশিত: 2:14 PM, May 15, 2025
সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) খান মোঃ রেজা-উন-নবীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাহুবল ইউনিক ক্লাবের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশন ভবনে চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন বাহুবল ইউনিক ক্লাবের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সহ সভাপতি আহমদ সত্তার সুমন, সভাপতি মুহিবুর রহমান, সদস্য রায়হান আহমদ।
স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়- অল্প বৃষ্টি হলেই সিলেট সিটি কর্পোরেশনের নব গঠিত ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, অসুস্থ রোগীসহ পথচারীদের এ রোড দিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। এই সড়কে ড্রেনের কোন ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাসনে বাঁধার সৃষ্টি হয় এবং জলবদ্ধতা সৃষ্টি হয়।
আমরা অবিলম্বে এই রোডের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে একটি ড্রেন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন