editor
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫
আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত ২ দিনব্যাপী লিট ফিয়েস্তা সিজন-৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আবু নাসের জাফর উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ এর প্রিন্সিপাল মোঃ আব্দুর রউফ তাপাদার। সূচনা বক্তব্য রাখেন আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান নুসরাত রিকজা।
শিক্ষা বিভাগের শিক্ষার্থী দিবা সিনহা ও নওয়াফ আবদুস সালেক এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি এর ডাইরেক্টর মোঃ জাকারিয়া হাবিব, বিবিএ বিভাগের বিভাগীয় প্রধান আবু সায়ীদ মুহাম্মদ আবদুল্লাহ, বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোঃ আব্দুল আউয়াল আনসারি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শান্তা ইয়াসমিন, টেকনোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ডেপুটি রেজিস্ট্রার জামাল আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক রুহামা চৌধুরী।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আবেদীন জায়গীরদার। ক্লাবের প্রেসিডেন্ট হুমায়রা ফেরদৌসের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
২ দিনব্যাপী আরটিএম আল-কাবীর টেকনিক্যাল ইউনিভার্সিটির শিক্ষা বিভাগ আয়োজিত লিট ফিয়েস্তা সিজন-৩ উৎসবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে ছিল- কুইজ কনটেস্ট, ফিকশন রাইটিং, টাং টুইস্টার চ্যালেঞ্জ এবং হটসিট চ্যালেঞ্জ। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)
5 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
7 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
3 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক
2 শাল্লা প্রতিনিধি: 6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
6 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা