editor

প্রকাশিত: ৭:১৪ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫

ঢাকায় তারুণ্যের সমাবেশ : সিলেট বিভাগীয় সমন্বয়ক জাকির, সহ-সমন্বয়ক মকসুদ

ঢাকায় তারুণ্যের সমাবেশ : সিলেট বিভাগীয় সমন্বয়ক জাকির, সহ-সমন্বয়ক মকসুদ

7

নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলে সিলেট বিভাগের সমন্বয়ক তিনি। আগামী ২৭ ও ২৮মে রাজধানী ঢাকায় কর্মসূচি দুটি অনুষ্ঠিত হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এসব সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে।

সিলেট বিভাগের জেলা ও মহানগরসহ নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাকে এই দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি

সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক, জেলা যুবদল সাবেক সদস্য সচিব, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে সহ-সমন্বয়ক (১) এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ-সমন্বয়ক (২) এর দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ই মে স্বাক্ষরিত একপত্রে এই দায়িত্ব দেন।

4

চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সমাবেশ সফল করতে সিলেট বিভাগের মহানগর ও জেলা সমূহের সঙ্গে সমন্বয় করবেন। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। জাকির হোসেন উজ্জ্বল নব্বইয়ের দশকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন।

4

এই দীর্ঘ সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

6

Sharing is caring!

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

5 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 3 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

7 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

5 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

2 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

5 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

শাল্লায় কালনী নদীতে অবৈধ বালু ও মাটি উত্তোলন: বিলীন হওয়ার শঙ্কায় দুই গ্রাম, প্রতিরোধের মুখে হামলা

2 ​শাল্লা  প্রতিনিধি: 5 ​সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

আ.লীগের নাশকতার প্রতিবাদে ১১নং ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

1 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

জাহাঙ্গীরনগরে অবাধে টিলা কাটছে ‘হাফিজ মেম্বার’ সিন্ডিকেট

5 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা

1
3