editor

প্রকাশিত: 4:58 PM, May 19, 2025

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ: বদরুজ্জামান সেলিম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ: বদরুজ্জামান সেলিম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রায় ৯০ ভাগই সিলেটি। তারা বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখার ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর প্রবাসীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে। সকল ধরনের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও সিলেটে বহুজাতিক এয়ালাইন্স অবতরণ করছে না। এটা খুবই দুঃখজনক।

তিনি রোববার (১৮ মে) সন্ধ্যায় নগরীর জিন্দাবাজারস্থ ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির ১০ম তলায় সুপ্রিম ল’ চেম্বারের কার্যালয়ে ওসমানী আন্তর্জাতিক বিমাববন্দরে বহুজাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালু, বিমানের সিলেট-ম্যানচেস্টার-সিলেট রুটে বিমানের ভাড়া হ্রাস এবং কার্গো মালামাল সিলেটে কাস্টমস সম্পন্ন করার দাবীতে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি প্রবাসীদের কল্যাণে প্রবাসী বাংলাদেশী ওয়েলফেয়ার ফোরামের এই কার্যক্রমকে আমি সাধুবাদ জানাই এবং ফোরামের উদ্যোগে প্রবাসীদের স্বার্থে যে কোন আন্দোলনে আমি একাত্মতা পোষণ করছি।

ফোরামের আহ্বায়ক ড. এম. এ. মোশতাকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এক্সপ্রেক্স কার্গোর চেয়ারম্যান প্রবাসী এনামুল করিম, ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা। বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমদ, সাবেক ইউপি চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ শাহাজাহান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সমাজকর্মী আবুল হাসনাত শামীম, তারেক আল মঈন, মকসুদ হোসেন, মন্তাজ আলী, রুহেল আহমদ প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফোরামের আহ্বায়ক ড. এম. এ. মোশতাক বলেন, ১৯৪৪ সালে সিলেট ওসমানী বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানীর নামানুসারে স্থাপিত ওসমানী বিমানবন্দর ২০০২ সালে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত হয়, কিন্তু দুই দশক পরেও সিলেটবাসীর দাবিকে উপেক্ষো করে শুধুমাত্র নামকায়াস্তে আন্তর্জাতিক বিমানবন্দর নাম ব্যবহার করে পরিচালিত হচ্ছে। বিভিন্ন দেশ থেকে যাত্রীরা সিলেটে অবতরণ করলেও তাদের মালামাল চলে যায় ঢাকায়, সেখানে কাস্টমস সম্পন্ন করার পরে প্রায় ২ থেকে ৩ সপ্তাহ পরে যাত্রীদের কাছে তাদের মালামাল পৌছানো হয়, যা অত্যন্ত দুঃখজনক। এতে করে যাত্রীরা মারাত্মক ভোগান্তির শিকার হন। তাই অবিলম্বে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো মালামাল কাস্টমস করার জোর দাবী জানিয়ে তিনি আরো বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকার সিলেট থেকে স্পেন সরাসরি কার্গো ফ্লাইট চালু করেছে যা প্রশংসার দাবি রাখে। পাশাপাশি বাংলাদেশীদের কথা বিবেচনা করে সিলেট ম্যানচেস্টার রুটে একটি করে কার্গো ফ্লাইট চালু করার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন