editor
প্রকাশিত: 7:00 PM, May 20, 2025
২০ মে ঐতিহাসিক চা শ্রমিক ও মুল্লুকে চলো দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) সকাল ৯টায় নগরীর শাহী ঈদগাহস্থ দলদলী চা বাগান এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও যুবক সভাপতি মনোরঞ্জন দাস এর পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পঞ্চায়িত প্রধান মিন্টু দাস, মহিলা পঞ্চায়িত সহ প্রধান অনিতা দাস, সরদার অনিল দাস, পঞ্চায়িতের সাধারণ সম্পাদক সুমি নায়েক, চন্দ্র বাউরী প্রমুখ।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন, চা শ্রমিকরা সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ করেও তারা পারিশ্রমিক পাচ্ছেন না। তিনি বলেন, কাজ করে ঠিকমতো বেতন না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। চা শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে।
তিনি আরো বলেন, আজকের এই দিনটি ইতিহাসের পাতায় একটি রক্তাত্বময় দিন। পুরো একটা শতাব্দী ধরে এই দিনটি বয়ে বেড়াচ্ছেন আন্দোলনে যোগ দেওয়া মানুষগুলো ও তাদের স্বজনরা। সেই থেকেই রক্তাক্ত ওই দিনটিকে পালন করা হচ্ছে চা শ্রমিক দিবস হিসেবে। তবে এখন তারা আর মুল্লুকে যেতে চান না। পেতে চান সেই দিনের “মুল্লুকে চল” দিবসটির স্বীকৃতি।
তিনি অবলম্বে এই দিবসটির স্বীকৃতি দিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন