editor
প্রকাশিত: 5:28 PM, May 21, 2025
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খানকে সংবর্ধনা প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২১ মে) সকালে সিলেট ইসলামিক ফাউন্ডেশনের অডিটোরিয়ামে আয়োজিত সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক বিভাগীয় আলোচনা সভায় এই সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, ইমাম প্রশিক্ষণ একাডেমীর পরিচালক শাহ মোহাম্মদ নজরুল ইসলাম।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন মউশিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় কমিটির সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ মাওলানা ইদ্রিস আহমদ জাকারিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাফিজ মাওলানা নওফেল আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আবিদ হাসান প্রমুখ।
উল্লেখ্য, গত ১৭ মে বকেয়া বেতন-ভাতা দ্রুত প্রদান করার দাবি নিয়ে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় নিহত মো. আব্দুর রশিদ ও মো. ময়নুল ইসলামের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে আহবান জানানো হয়।
2 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
2 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
7 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
3 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
8 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।