editor
প্রকাশিত: 6:24 PM, May 21, 2025
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চেম্বারকে কার্যকর রাখা ও নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীদের উদ্যোগে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ মে) বিকেলে নগরীর জিন্দাবাজার বারুতখানাস্থা ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের সভাপতি ও সিলেট চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান চৌধুরী দুলু।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সহ সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপির সহ সাধারণ সম্পাদক ইসতিয়াক সিদ্দিকি, সহ সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট চেম্বারের সাবেক সভাপতি সিপার আহমদ, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাবেক পরিচালক আলিমুল এহসান চৌধুরী, এনামুল কুদ্দুস।
এদিকে রাতে সর্বস্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সাবেক সভাপতি ও এফবিসিসিআই সাবেক পরিচালক খন্দকার শিপার আহমদ এর সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মোহাম্মদ ফখরুল ইসলাম, নায়বে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারী মো. শাহজাহান আলী, সহ সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক মুন্না, ১ম যুগ্ম মহাসচিব আব্দুল হাদী পাবেল, যুগ্ম মহাসচিব মো. মারুফ আহমদ, সাংগঠনিক সচিব নিয়াজ মো. আজিজুল করিম, ব্যবসায়ী এতহেশামুল হক চৌধুরী, কে এইচ ইশরার আহমদ রকি, মো. গোলাম কিবরিয়া, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সভাপতি মুফতি নেহাল উদ্দিন, সিলেট চেম্বারের সাবেক পরিচালক আলীমুল এহসান চৌধুরী, মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ আলী আকিক, সিলেট মেট্রোপলিটন চেম্বারের পরিচালক ফারুক আহমদ, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, জে কে গ্রুপের চেয়ারম্যান এম এ ওয়াদুদ আল মামুন, ব্যবসায়ী মো. আব্দুর রহমান দুদু, মো. আবুল কালাম, হুমায়ুন কবির লিটন, রাসেল আলী, মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ।
পরে ব্যবসায়ী নেতৃবৃন্দ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য নাজিম উদ্দিন শাহান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর জেলা সংগঠক নুরুল হক, নাদির আহমদ, আরিফ আহমদ, শিব্বির আহমদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহবায়ক সালমান খুরশেদ, সদস্য সচিব নুরুল হুদা, সমন্ধয়ক আবু সাঈদ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র তৎকালিন পরিচালনা পরিষদ ভেঙ্গে সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতাকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু হঠাৎ করে সিলেট চেম্বারে আওয়ামী লীগের দোসরদের যুক্ত করে নতুন পর্ষদ গঠন করা হয়েছে। এতে সিলেটের সর্বস্থরের ব্যবসায়ীরা মধ্যে ক্ষুভ ও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। অনতিবিলম্বে সিলেট চেম্বারের প্রশাসকের দায়িত্ব গ্রহণের মাধ্যমে চেম্বারকে কার্যকর রাখা ও নির্বাচন আয়োজন করার জোর দাবি জানান বক্তারা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন