editor
প্রকাশিত: 5:02 PM, May 22, 2025
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত ৩৩ ও ৩৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের সাথে নবগঠিত শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) রাতে শাহপরান এলাকায় একটি কমিনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাহপরান থানা শাখার উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল হক মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব সুলেমান খা ও সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সালাম আজাদের পরিচালনায় মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে আহবায়ক নুরুল হক মাসুম বলেন, আজকের মতবিনিময় সভার লক্ষ একটাই আপনারা দলের সাথে সম্পৃক্ত হয়ে দলের সকল কার্যক্রম বাস্তবায়ন করুন এবং যারা আগামী দিন ওয়ার্ড এর নেতৃত্ব আসতে চান তাঁরা দলের জন্য কাজ করতে হবে ও সময় দিতে হবে। তখন ইনশাআল্লাহ আপনি মূল্যায়ন পাবেন। আগামী দিনে যেসব আন্দোলন সংগ্রাম আসবে তাতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেচ্ছাসেবক দলের সদস্য শামীম চৌধুরী, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের ১ম যুগ্ম আহবায়ক মাছুম আহমেদ চৌধুরী, যুগ্ম আহবায়ক সেকুল ইসলাম চৌধুরী, যুগ্ম আহবায়ক রাকিব হোসেন চৌধুরী, যুগ্ম আহবায়ক রুপা মিয়া, যুগ্ম আহবায়ক হেলাল আহমদ যুগ্ম আহবায়ক হাসিব আহমেদ, যুগ্ম আহবায়ক আবু নাসির জাগিরদার, যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম,যুগ্ম আহবায়ক সুহান আহমেদ, যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া রাজু, সিনিয়র সদস্য সুমন উদ্দিন চৌধুরী,দপ্তর সম্পাদক কায়েছ আহমেদ, সদস্য তারেক আহমদ, সদস্য সুমন মিয়া, সদস্য দেলোয়ার হোসেন সদস্য মুজিব আহমেদ, সদস্য দিদার আহমদ চৌধুরী, সদস্য শিকদার ইসলাম শিপলু, সদস্য রুমান আহমেদ, সদস্য হুমায়ুন কবির হৃদয়,সদস্য সুজন আহমেদ, সদস্য ইনজামাম আহমদ, সদস্য জুয়েল আহমদ, সদস্য কুদ্দুস মিয়া, জেলা যুবদল নেতা নরুল সোহেন সোহাগ, থানা যুবদল নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন