editor

প্রকাশিত: 3:36 PM, May 25, 2025

সমাজকে মাদক ও জুয়ামুক্ত করতে সবার সহযোগিতা জরুরি : ডিসি মো. শাহরিয়ার আলম

সমাজকে মাদক ও জুয়ামুক্ত করতে সবার সহযোগিতা জরুরি : ডিসি মো. শাহরিয়ার আলম

সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিসি (দক্ষিন) মো. শাহরিয়ার আলম বলেছেন, বর্তমানে যুব সমাজকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে অনলাইন জুয়ার মাধ্যমে দেশের টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। এই অনলাইন জুয়া বন্ধে খুব শিগগিরই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের টার্গেটই হচ্ছে যুবসমাজ। যুবসমাজের কাছে মাদক বিক্রি করে তাদেরকে বিপদের দিকে ঢেলে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। এরা দেশ ও সমাজের শত্রু। বর্তমানে দেশে যত অপকর্ম হচ্ছে, তার মূলেই রয়েছে মাদক ও জুয়া। এই দুই অপরাধের প্রভাবে আজকের যুব সমাজ বিপথগামী হয়ে পড়ছে। তিনি প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, প্রযুক্তির বিকাশের ফলে অপরাধের ধরণও বদলে গেছে। এখন মোবাইল ফোনের মাধ্যমেও প্রতারণা, মাদক কেনাবেচা, এমনকি জুয়া পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা দেখছি, অধিকাংশ ক্ষেত্রে যুব সমাজই এসব অপরাধে জড়িয়ে পড়ছে। তাই তাদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে হলে খেলাধুলা ও গঠনমূলক কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে অভিভাবকদের কিছু দায়িত্ব রয়েছে। সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে, এসব বিষয়ে খেয়াল রাখা অত্যন্ত জরুরি।

তিনি বলেন, সবার সহযোগিতা পেলে আমরা একটি মাদক ও জুয়ামুক্ত সমাজ গড়তে পারব। এই লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। শেষে তিনি মোমিনখলা এলাকাবাসী ও যুব সমাজকে অনুরোধ করে বলেন, আপনারা সবাই এগিয়ে এলে, তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করলে আমরা সবাই মিলে এ ধরনের অপরাধ বন্ধ করতে পারব। আপনাদের মতো প্রতিটি এলাকায় মাদক ও জোয়ার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুললে সমাজ থেকে মাদক নির্মুল করা সম্ভব হবে। তিনি ৭ দিনের মধ্যে মোমিনখলা এলাকায় মাদক ব্যবসা বন্ধ না হলে কঠোর ব্যবস্তার হুশিয়ারি দেন।

তিনি শনিবার (২৪ মে) রাতে সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের মোমিনখলা জামে মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসীর উদ্যোগে ও যুব সমাজের আয়োজনে এলাকায় মাদক ব্যবসা, সেবন, তীর খেলা, জোয়া খেলা, নকল স্বর্ণ বিক্রি, চুরি, ছিনতাই, অসমাজিকসহ সকল ধরণের কার্যকলাপ বন্ধের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মো. হাবিবুর রহমান ও মো. সায়েক আহমেদ এর যৌথ পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোমিনখলা মাদকমুক্ত এলাকা করার নিমিত্তে কমিটির উপদেষ্টা আজিজুর রহমান, বুরহান উদ্দিন, আব্দুল গফফার হারুন, আবু হাসান শাহেদ, আশফাক আহমেদ, প্রবাসী আফসর উদ্দিন, যুব সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুস সালাম মিপুক।

মতবিনিময় সভায় এলাকাবাসী বলেন, মোমিনখলা গ্রামটি আদর্শ গ্রাম হিসেবে পরিচিত। কিন্তু কিছুদিন ধরে এই এলাকার পরিবেশ ও যুবসমাজকে ধ্বংস করার লক্ষ্যে কিছু মাদক ব্যবসায়ী এই এলাকায় বিভিন্ন অপকর্ম করছে। যার ফলে আমাদের এই শান্তিপূর্ণ এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। এই এলাকায় মাদক ব্যবসার ফলে যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তারা হামলা করছে। মাদক ব্যবসায়ীদের হাত থেকে এলাকা রক্ষা করতে এলাকার মুরব্বী ও যুবসমাজ মিলে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৩৬ সদস্য বিশিষ্ট যুব কমিটি গঠন করা হয়েছে। যারা মাদক ব্যবসা করে ও সেবন করে তারা যদি তাদের অপকর্ম ছেড়ে ভালো হতে চায় আমরা এই দুটি কমিটির মাধ্যমে তাদের সহযোগিতা করবো।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. মরফ উদ্দিন। সভা সমাপ্তি ঘোষনা করেন মো. আতিক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন