editor
প্রকাশিত: 8:05 PM, May 25, 2025
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক প্রণবকান্তি দেব বলেছেন, কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখার শিক্ষা দেয়। সব সময় সাম্য ও শান্তি বজায় রেখে নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার শিক্ষাও আমরা নজরুলের সাহিত্যকর্ম থেকেই পাই। নজরুলকে বুঝতে এবং তার সাহিত্যের গভীরতা অনুধাবন করতে হলে একজন সত্যিকারের মানুষ হতে হবে।
তিনি আরও বলেন, বাংলা সাহিত্যের এই ক্ষণজন্মা পুরুষ একাধারে ছিলেন কবি, গায়ক, গীতিকার, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার এবং চিত্রশিল্পী। তবে সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে তিনি হয়ে উঠেছেন প্রেম ও প্রতিবাদের কবি বাংলা সাহিত্যের এক চিরজাগরুক বিদ্রোহী আত্মা।
রবিবার (২৫ মে) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য সভাকক্ষে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষরের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিমল কর এর সভাপতিত্বে ও হিমেল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) সিলেট জেলা শাখার সাবেক সভাপতি রোটারিয়ান মাহবুবুল আলম মিলন।
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি অমিতা বর্ধন, পুথিবপাঠক এথেন্স শাওন, কবি হিমাংশু রায় হিমেল, কবি ছয়ফুল আলম পারুল, কন্ঠ শিল্পী আশরাফুল ইসলাম অনি ও আবৃত্তি শিল্পী মিজানুর রহমান মিজান। মুক্তাক্ষরের শিক্ষার্থীদের একক ও দলগত আবৃত্তি পরিবেশনের পর সংগীত পরিবেশন করে।
প্রিয়াশ্রী কর পিউর নির্দেশনায় দলগত আবৃত্তি পরিবেশন অতিথি সংগঠন কিশোর কিশোরী ক্লাব- (বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়)। আলোচনা শেষে ১লা বৈশাখের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগের ১ম স্থান অর্জন করেন অনুশ্রেয়া ত্রয়ী, ২য় স্থান অর্জন করেন শুভশ্রী তালুকদার, ৩য় স্থান অর্জন করেন ঋত্বিকা দাশ, বিশেষ স্থান অর্জন করেন প্রিয়ন্তী তালুকদার ও প্রদ্যুত বর্মণ। খ বিভাগে ১ম স্থান অর্জন করেন পুষ্পিতা তালুকদার, ২য় স্থান অর্জন করেন স্বপ্নীল সরকার, ৩য় স্থান অর্জন করেন অম্লান চক্রবর্তী এবং গ বিভাগের ১ম স্থান অর্জন করেন প্রিয়ন্তী তালুকদার পর্ণা, ২য় স্থান অর্জন করেন সৌমিক সরকার, ৩য় স্থান স্থান অর্জন করেন ঋতু দাশ। বিশেষ স্থান অর্জন করেন উর্মি দে ও সৃজন্তি ছোঁয়া।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন