editor
প্রকাশিত: 6:16 PM, May 26, 2025
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি নেতা কর্মীরা কি পরিমান নির্যাতন ও নিপীড়ন হয়েছে সেগুলো দেশের মানুষ অবলোকন করেছেন। দলের এসব নেতাকর্মীদের দেখাশোনা করা ও তাদের পাশে দাঁড়ানো, সহানুভূতি দেখানো আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের কল্যাণে কাজ করি।
সোমবার (২৬ মে) বাদ যোহর বস্তির চোখ জামে মসজিদে সিলেট নগরীর ৩১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য লায়েস আহমেদের রুহের মাগফেরাত কামনায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী মরহুম লায়েস আহমেদের পরিবারকে দেখতে যান এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তার পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড বিএনপির আব্বায়ক রাজন মিয়া, আব্বায়ক কমিটির সদস্য মোঃ নিজাম মিয়া, মোঃ শাবুদ্দিন মিয়া, মোঃ কবির মিয়া, মোঃ আবুল কালাম, মোঃ রোহেল আহমেদ, মোঃ মইন উদ্দিন, মোঃ আয়াছ আহমেদ, মোঃ লিয়াকত মিয়া, মোঃ সজাদ মিয়া, স্বেচ্ছাসেবক দল শাহ পরান থানার সহ-সভাপতি আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা সমাজ সেবা সম্পাদক তাইর আলী, সাবেক কমিটির সহ-সভাপতি মানিক মিয়া, সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মুক্তার। এছাড়াও ওয়ার্ডের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন