editor

প্রকাশিত: 6:09 PM, May 27, 2025

শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে আনোয়ার ফাউন্ডেশন ইউকের অনুদান প্রদান

শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজে আনোয়ার ফাউন্ডেশন ইউকের অনুদান প্রদান

ছাতক উপজেলার চেঁচান দক্ষিণ খুরমা ইউনিয়নের শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় নতুন জামে মসজিদের নির্মাণ কাজের জন্য অর্থ অনুদান প্রদান করেছে আনোয়ার ফাউন্ডেশন ইউকে।

মঙ্গলবার (২৭ মে) বাদ যোহর মসজিদ কমিটির কাছে আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়ার পক্ষ থেকে এই অনুদান প্রদান করেন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ৮নং দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, শেনপুর জামে মসজিদের মোতাওয়াল্লী আলী উদ্দীন, এলাকার বিশিষ্ট মুরব্বী মো. আব্দুল মন্নান, মনির উদ্দিন, আব্দুল কাহার, মুজিব, আব্দুস ছোপান, সুরুজ আলী, মসজিদের পেশ ইমাম জুনাইদ আহমদ।

উল্লেখ্য, ১৯৬৫ সালে এলাকার মুসল্লিদের নামাজ পড়ার সুবিধার্থে ছাতক উপজেলার চেঁচান শেনপুর ৪নং ওয়ার্ডের শেনপুর কেন্দ্রীয় জামে মসজিদ নির্মাণ করা হয়। বর্তমানে মসজিদটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন মসজিদ কমিটি ও এলাকাবাসী। এরই ধারাবাহিকতায় সকলের সহযোগীতায় ৫ তলা ফাউন্ডেশন করে মসজিদের কাজ শুরু হয়। কিন্তু মসজিদ নির্মাণের জন্য প্রায় ১ কোটি টাকার প্রয়োজন। এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতায় বর্তমানে ১ম তলার কাজ শুরু হয়েছে। এই মসজিদের আর্থিক সংকটের কথা শুনে প্রবাসী আনোয়ার মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান প্রদান করেছেন।

মসজিদটি নির্মাণকাজে সহযোগিতা করার জন্য আনোয়ার ফাউন্ডেশনের মতো অন্যান্য ফাউন্ডেশন, বিত্তবান এবং দেশ ও প্রবাসীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সহযোগিতা চেয়েছেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করতে চাইলে ০১৭১৮৫৩৭০৫৯ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন