editor
প্রকাশিত: 6:31 PM, May 27, 2025
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেটের ব্যবস্থাপনা বিভাগ ও হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের কোর্স সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে আয়োজিত কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান বলেন, সভ্যতার প্রধান উপাদান হলো শিক্ষা। শিক্ষার আলোয় মানুষ অন্ধকারকে জয় করে। মানুষকে মানবিক ও নৈতিক মূল্যবোধের অধিকারী করে গড়ে তোলে। তিনি বলেন, মানবিক মূল্যবোধ, নীতি আদর্শ, সততা, কর্তব্য নিষ্ঠা ও নৈতিকতা সম্পন্ন মানুষই প্রকৃত মানুষ। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে টিকিয়ে রাখার জন্য তথ্য প্রযুক্তিতে শিক্ষার্থীদেরকে দক্ষতা অর্জন করতে হবে।
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোঃ এনামুল হক চৌধুরী সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের প্রধান পার্থ সারথি নাগ, দর্শন বিভাগের প্রধান জাকিয়া খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতিক বিভাগের প্রধান শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান রহিমা বেগম, অর্থনীতি বিভাগের প্রধান মোছাম্মদ শাহানা বেগম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান সামিরা আক্তার, প্রভাষক মইনুর রহমান, প্রভাষক লিটন মনি দেব, প্রভাষক রিপন মিয়া, প্রভাষক ফয়েজ আহমেদ, প্রভাষক আব্দুস সামাদ চৌধুরী, প্রভাষক জামিনুর ইসলাম, প্রভাষক দৃষ্টি চক্রবর্তী, প্রভাষক পপি চন্দ, প্রভাষক উপমা রুবায়েত প্রমুখ।
শিক্ষার্থী মাহিমা মনোয়ার ও শতাব্দী দাশের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন