editor

প্রকাশিত: 3:40 PM, May 28, 2025

শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে : জেলা শিক্ষা অফিসার

শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে : জেলা শিক্ষা অফিসার

সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বলেছেন, শিক্ষার্থীরা বর্তমানে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। একটি মোবাইলই একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে। তাই মোবাইলে আসক্ত না হয়ে পড়ালেখায় মনোযোগ দিতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীরা যাতে মোবাইলে আসক্ত না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে। ছেলে-মেয়েদের ভবিষ্যৎ আপনাদেরকেই গড়ে দিতে হবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। শারীরিক চর্চা ও মানসিক বিকাশের মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো। বর্তমান তরুণ প্রজন্ম ও ছাত্র-ছাত্রীরাই বাংলাদেশের আগামী দিনের কান্ডারী। ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য-আমরা আশা করব খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বহিঃপ্রকাশ ঘটবে। তাহলে আমরা একটি সুশৃঙ্খল জাতি ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো।

তিনি শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রশংসা করে বলেন, এই কলেজের ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি খেলাধুলার পাশাপাশি পড়ালেখার কথা উল্লেখ করে বলেন, শুধু খেলাধুলা মেতে থাকলে চলবে না, পড়ালেখায়ও মনোযোগী হতে হবে। তবেই একজন শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।

বুধবার (২৮ মে) সকাল ১১টায় প্রতিষ্ঠানের হলরুমে শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আবু বকর রায়হান ও প্রভাষক নাসিমা আক্তার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য ড. নুরুল ইসলাম বাবুল, কাজী জালাল উদ্দীন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলখালিক, সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাশুক মিয়া। স্বাগত বক্তব্য রাখেন মুখলেছুর রহমান খান ও কলেজ শাখার ইনচার্জ রফিকুল ইসলাম মজুমদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক বালিকা শাখার ইনচার্জ জাকিয়া নূরী চৌধুরী, প্রাথমিক শখার ইনচার্জ জাহানারা বেগম আকতার, প্রভাষক ইয়াসমিন আরা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক এখলাছুর রহমান, সিনিয়র শিক্ষক ও গভর্নিং বডির সদস্য মো. মুহিব আলী, জাফর ইকবাল মাহমুদ। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সিলেট জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সহ অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন