editor
প্রকাশিত: 8:17 PM, June 5, 2025
রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর ম্যাজিক্যাল বর্ষ ২০২৪-২০২৫ উপলক্ষে “ম্যাজিক অভ রোটারি অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করা হয়েছে।
শনিবার (৩১ মে) ঢাকার শাহবাগের আবু সাঈদ কনভেনশন হলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে এ অ্যাওয়াড প্রদান করা হয়।
বাংলাদেশে রোটারি ইন্টারন্যাশনালের RIPSA (Rotary International President Special Aid) টিম এই অনুষ্ঠানের আয়োজন করে।
সামাজিক উন্নয়ন ও জনকল্যাণে অসাধারণ অবদানের জন্য ডি-৬৪ এবং ডি-৬৫-এর প্রায় ২০০টি রোটারি ক্লাবকে “প্লাটিনাম”, “গোল্ড”, “সিলভার” এবং “ব্রোঞ্জ” ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এর মধ্যে মাত্র ৫টি ক্লাব “প্লাটিনাম অ্যাওয়ার্ড” অর্জন করে এবং ১০৩টি ক্লাব অর্জন করে “গোল্ড অ্যাওয়ার্ড”। গৌরবের সঙ্গে জানানো যাচ্ছে, “রোটারি ক্লাব অভ্ জালালাবাদ” এই বছর গোল্ড অ্যাওয়ার্ড অর্জনের মর্যাদা লাভ করেছে।
এই সম্মাননা ক্লাবটির সামাজিক উন্নয়নমূলক ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে, যা ক্লাবের সদস্যদের আগামী দিনে মানবসেবায় আরও অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানে RIPSA টিম সদস্যদের মধ্য থেকেও ২৬ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য, আমাদের ক্লাব সদস্য, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর প্রিন্সিপাল লে. কর্নেল (অব.) এম আতাউর রহমান পীর জওচঝঅ টিম সদস্য হিসেবে “প্লাটিনাম অ্যাওয়ার্ড” অর্জন করেন।
অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন RIPSA পিডিজি আশিষ ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক জামান, ডেপুটি কান্ট্রি কোঅর্ডিনেটর পিডিজি শামসুল হুদা এবং পিডিজি এম আতাউর রহমান পীর।
প্রধান অতিথি তার রেকর্ডকৃত উদ্বোধনী ভাষণে রোটারিয়ানদের সমাজসেবায় আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, “মানবসেবায় রোটারির ম্যাজিক বাস্তবায়নের দায়িত্ব রোটারিয়ানদের কাঁধে। এই সংঘাতময় বিশ্বে শান্তি স্থাপনে রোটারিয়ানদের ভূমিকা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” তিনি রোটারির ঐতিহাসিক ‘পোলিও নির্মূল’ কার্যক্রমে রোটারিয়ানদের অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
রোটারি ক্লাব অব জালালাবাদ-এর এই অর্জন ক্লাবের কর্মোদ্যম, ঐক্য এবং সমাজের প্রতি দায়বদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।
4 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকার দেশব্যাপী ব্যাপক
8 সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা
4 ৬৭ বছর ধরে একটা সমৃদ্ধ অর্থনীতি গড়ার প্রত্যয়ে কাজ করছে পূবালী ব্যাংক। দেশের আর্থিক সেক্টরে যে কোন ক্রাইসিস মোকাবেলায়
6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী
5 স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে
6 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী হরিপুর রুট ব্যবহার করে এহিয়া, নুরুল এবং আমিন মোল্লা সিন্ডিকেটের ‘শপিং ব্যাগ ফর্মুলা’র
4 আরেক পার্টনার খলিলের নাম সামনে, অপকর্মে ব্যবহার হচ্ছে পুরোনো নিলামের কাগজ বিশেষ প্রতিনিধি: সিলেটের সীমান্তজুড়ে আওয়ামী লীগের প্রভাবে গড়ে
2 স্টাফ রিপোর্টার: রাজনীতির পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে গেছে সিলেটের সীমান্তবর্তী এলাকার চোরাচালানের চাবিকাঠি। গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায়