editor
প্রকাশিত: 7:53 PM, June 12, 2025
বাংলাদেশ উশু ফেডারেশন আয়োজিত “জাতীয় উশু জাজেস ট্রেনিং কোর্স ২০২৫”-এ সফলভাবে অংশগ্রহণ করে “ জাতীয় বিচারক সার্টিফিকেট ও লাইসেন্স ” হিসেবে স্বীকৃতি পেয়েছেন মো. আরিফ উদ্দিন ওলি।
রাজধানীর শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ঢাকা, ২৯-৩১ মে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের পর আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট ও লাইসেন্স গ্রহণ করেন তিনি। সার্টিফিকেট তুলে দেন বাংলাদেশ উশু ফেডারেশনের সম্মানিত সভাপতি মেজর জেনারেল আ.স.ম রিদওয়ানুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি লেফটেন্যান্ট কর্নেল আবু আইউব হাসান, সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান এস এম শহীদুল হক ভূইয়া এবং প্রশিক্ষক ও বিকেএসপির হেড কোচ রেজাউর রহমান রাজু।
মো. আরিফ উদ্দিন ওলি বলেন জাতীয় পর্যায়ে বিচারকের স্বীকৃতি পাওয়া মানে আরও বড় দায়িত্ব নেওয়ার অঙ্গীকার। এগিয়ে চলার পথে পরিশ্রমের বিকল্প নেই। যে যত বেশি পরিশ্রম করবে, উন্নতির চাবিকাঠি ঠিক ততটাই তার হাতে ধরা দেবে। একজন জাজ হিসেবে শুধু নিয়ম জানলেই হবে না, পারফেকশন ও ন্যায্যতা—উভয়ই ধরে রাখতে হবে। পেট্রিকেলি (particularity) বা খুঁটিনাটি বিষয়গুলোকেও সমান গুরুত্ব দিয়ে এগোতে হবে। তাহলেই উশুতে দেশের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। উশু শুধু একটি খেলা নয়, এটি এক ধরনের জীবনশৈলী, যা আত্মনির্ভরতা, নিয়ম-শৃঙ্খলা ও মানসিক দৃঢ়তাকে একসাথে ধারণ করে। বিচারকের পদ পেয়ে মো আরিফ উদ্দিন ওলি শুধু সম্মানিতই নই, বরং আরও বড় দায়িত্বের পথে এগিয়ে গেলাম।
তিনি আরও বলেন, সঠিক দিকনির্দেশনা, পরিশ্রম এবং পারফেকশন—এই তিনটি মূলস্তম্ভ ধরে রাখলেই দেশের উশু খেলোয়াড়রা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা আরও উঁচুতে তুলে ধরবে।”তিনি বিচারক হিসেবে ন্যায্যতা ও নির্ভুলতা বজায় রেখে খেলোয়াড়দের সঠিক মূল্যায়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন—”নতুন প্রজন্মের খেলোয়াড়দের মাঝে দক্ষতা তৈরির জন্য প্রয়োজন নেতৃত্ব, শিক্ষা এবং নিখুঁত গাইডলাইন। আমি সেই নেতৃত্বে অবিচল থাকতে চাই, উন্নতির চাবিকাঠি একটাই — নিয়মিত পরিশ্রম। আর ন্যায়বিচার, জ্ঞান ও শৃঙ্খলার সমন্বয়েই গড়ে উঠে একজন প্রকৃত বিচারক।” মো. আরিফ উদ্দিন ওলি তারুণ্যের শক্তি,দক্ষ নেতৃত্ব আর নিরন্তর প্রচেষ্টায় উশুর নতুন ভোরের দিকে এগিয়ে যাচ্ছেন ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন