editor
প্রকাশিত: 5:35 PM, June 23, 2025
সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য, বিজ্ঞ সিনিয়র আইনজীবী ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর ভাই আসকির আলী।
গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আসকির আলী বলেন, “অ্যাডভোকেট আব্দুল গফ্ফার ছিলেন একজন আদর্শনিষ্ঠ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল রাজনীতিবিদ। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আজীবন নিরলসভাবে কাজ করে গেছেন। পাশাপাশি সিলেটের একজন প্রথিতযশা আইনজীবী ও সমাজসেবক হিসেবেও তিনি ছিলেন সর্বমহলে শ্রদ্ধার পাত্র।”
তিনি আরও বলেন, “তার মৃত্যুতে দল একজন প্রকৃত কর্মীবান্ধব, নিবেদিতপ্রাণ নেতাকে হারাল। আমরা গভীরভাবে শোকাহত।” তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে অনেক অনেক দোয়া এবং ভাবনা।
উল্লেখ্য, রোববার দুপুর দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে সিলেট বিএনপি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়