editor
প্রকাশিত: 6:54 PM, June 23, 2025
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে মার্কেটের বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ জুন) সন্ধ্যায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে: কর্ণেল (অ:) মোহাম্মদ একলিম আবদীন।
হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মো. রইছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী আকিক, উপদেষ্টা আজমল হোসেন, আমিনুর রহমান খসরু, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সহ সভাপতি মো. আক্তার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক মো. সাহেদ বকস, দপ্তর সম্পাদক মঞ্জুর আহমদ, প্রচার সম্পাদক সৈয়দ মোরাদ হোসেন রাজিব, সদস্য মো. নুরুল ইসলাম, মিন্টু চক্রবর্তী, মো. বরকত মিয়া, মো. মাহবুব আলম, মার্কেটের বাহিরের লাইনের সভাপতি ময়না মিয়া, ব্যবসায়ী আব্দুল মন্নান, সাজ্জাদ আহমদ, কামাল আহমদ, মলয় দা, হানিফ মিয়া। এছাড়াও মার্কেটের অসংখ্য ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লে: কর্ণেল (অ:) মোহাম্মদ একলিম আবদীন বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ফি পরিশোধ করে সিলেট শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ীদের আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ব্যবসায়ীদের পাশাপাশি সর্বমহল এগিয়ে আসলে সুন্দর ও পরিচ্ছন্ন সিলেট গড়ে তুলা সম্ভব।
তিনি বলেন, সিলেটে সিটি কর্পোরেশনের মালিকানাধীন হাসান মার্কেট। এই মার্কেট পরিচ্ছন্নতার মাধ্যমে মডেল হিসেবে রূপান্তর করতে ব্যবসায়ীদের আন্তরিকভাবে ভূমিকা পালন করতে হবে। তিনি হাসান মার্কেটের উন্নয়ন ও সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করে সিলেটের সকল মার্কেটগুলোকে বর্জ্য ব্যবস্থাপনা ফি প্রদানের আহবান জানান।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়