editor
প্রকাশিত: 6:49 PM, June 24, 2025
মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাকিয়া খান’কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে দর্শন বিভাগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকিয়া খান দীর্ঘদিন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে শিক্ষকতা করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। দক্ষতা ও নিপুণতার সাথে তিনি পাঠদান করতেন। অত্যন্ত আন্তরিকতার সাথে সবার সাথে সদয় ব্যবহারের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজে সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে তিনি কাজ করেছেন। তাঁর মতো একজন আদর্শবান শিক্ষককে বিদায় দিতে হচ্ছে, যা অত্যন্ত পীড়াদায়ক। বক্তারা অবসরকালীন সময়ে জাকিয়া খানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক জাকিয়া খান বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্বপালনকালে আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে শিক্ষকতা করে যে অভিজ্ঞতা পেয়েছি, তা আজীবন আমার পথচলায় পাথেয় হয়ে থাকবে।
দর্শন বিভাগের প্রভাষক শামীম আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মো. ফজলে রাব্বি চৌধুরী। বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ সারথি নাগ, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সালমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রহিমা বেগম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শাহানা বেগম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামল হক চৌধুরী সোহেল, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সামিরা আক্তার লিজা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান, প্রভাষক সৈয়দা ফাতেমা সুলতানা, প্রভাষক রেহনুমা আক্তার, দর্শন বিভাগের প্রভাষক রাজিব দে চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক কে এম হেদায়াতুল ইসলাম, কম্পিউটার অপারেটর মাছুদা সিদ্দিকা রুহি প্রমুখ।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন