editor

প্রকাশিত: 7:41 PM, June 24, 2025

বিভাগীয় সম্মেলন সফলে নগরীতে যুব জমিয়তের প্রচার মিছিল

বিভাগীয় সম্মেলন সফলে নগরীতে যুব জমিয়তের প্রচার মিছিল

আগামী ২৬ জুন বৃহষ্পতিবার কেন্দ্র ঘোষিত সিলেট বিভাগীয় যুব সম্মেলন সফলের লক্ষ্যে মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সিলেট নগরীতে প্রচার মিছিল করেছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটি। প্রচার মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কোর্ট পয়েন্টে এক সমাবেশে মিলিত হয়।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবির আহমদ এর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক মাওলানা এম বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পেশ করেন ছাত্র জমিয়তের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বর্তমানে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সংখ্যালগু বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম। সমাবেশে আরো বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব মাওলানা মাসুম আল মাহদী, হাফিজ মনসুর আহমদ।

সমাবেশে বক্তারা বলেন, যুব জমিয়ত বাংলাদেশ এবং সিলেট বিভাগীয় যুব সম্মেলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমরা বলতে চাই- যুবসমাজ একটি দেশের সবচেয়ে বড় চালিকাশক্তি। এ শক্তির অবক্ষয় রোধ করতে না পারলে দেশ অচল হয়ে পড়বে। যুবসমাজের মাঝে দাওয়াত এবং সচেতনতা তৈরিতে আমাদের আয়োজন যুব সম্মেলন। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে এক চরমক্রান্তিকালে বিভাগীয় যুব সম্মেলনের মাধ্যমে বর্তমানে বিজাতীয় অপসংস্কৃতির আগ্রাসন, আকাশ সংস্কৃতির প্রভাব, রাজনৈতিক অস্থিরিতা, ক্ষমতার মোহে লিপ্ত প্রভৃতি কারণে জর্জরিত সিলেটের যুবসমাজকে জাগ্রত করা, সচেতন করা এবং দ্বীনি আমেজে জাগিয়ে তুলা। তারা হতাশাগ্রস্ত হয়ে বিভিন্ন নেশার দিকে ঝুঁকে পড়ছে। তাদের এহেন অবক্ষয় থেকে বাঁচাতে হবে। বাঁচাতে একটি প্লাটফর্মে আসতে হবে। সেই প্লাটফর্ম বা নির্ভরশীল ঠিকানা যুব জমিয়ত বাংলাদেশ। তাই ২৬ জুনের যুব সম্মেলন সর্বাত্মকভাবে সফল করতে হবে।

প্রচার মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ উদ্দিন, জেলা দক্ষিণ যুব জমিয়তের সভাপতি ও বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সদস্য সচিব হাফিজ আব্দুল করিম দিলদার, অর্থ সচিব আবু সুফিয়ান, সহ অর্থ সচিব নুরুল হাসান, প্রচার সচিব সিরাজুল ইসলাম, সহ প্রচার সচিব শাহিদ হাতিমী, সদস্য আব্বাস আল মাহমুদ, রেজওয়ান আহমদ চৌধুরী, আফতাব উদ্দিন খান, আলী আবদিন, আবুল হাসনাত, শাহীন আজ্জাম, সিলেট মহানগরীর সহ সম্পাদক সায়েম আহমদ, এম বশীর আলী, প্রচার সম্পাদক নোমান বিন আফসার, সহকারী প্রচার সম্পাদক সৈয়দ ইয়াকুব আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক মাওলানা ইমাম উদ্দিন, ছাত্র জমিয়তের উত্তর জেলা সভাপতি হাফিজ জাকির হোসেন, কেএম তাহমিদ হাসান প্রমূখসহ সিলেট বিভাগের জেলা ও মহানগরীর বিভিন্ন ইউনিটের সদস্য ও দায়িত্বশীলবৃন্দ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

জেলা বিএনপির কাউকে মনোনয়ন দিলে মেয়র পদ হারানোর ঝুঁকিতে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আসছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ  ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন

যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন