editor
প্রকাশিত: 8:14 PM, June 24, 2025
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ মিলনমেলার আয়োজন করা হয়।
বক্তারা বলেন, সোনালী ব্যাংক ছিল আমাদের কর্মজীবনের গর্ব। আজ আমরা যারা অবসরগ্রহণ করেছি, তারা যেন সেই গর্বকে বয়ে নিয়ে চলার দায়িত্বভার বহন করছি। এই ফোরাম আমাদের পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সহমর্মিতার এক সুন্দর প্ল্যাটফর্ম। আমরা এখানে কেবল পুনর্মিলনের জন্য একত্র হই না, বরং আমাদের অভিজ্ঞতা, স্মৃতি এবং ভবিষ্যৎ ভাবনার আদান-প্রদান করি। এটি আমাদের মধ্যে আত্মিক বন্ধনকে আরও গভীর করে।
বক্তারা আরোও বলেন, ব্যাংকে আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি, অবসরের পরেও আমরা যেন সমাজে ইতিবাচক ভূমিকা রাখি। একে অপরের খোঁজখবর রাখা, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এবং মানবিক কাজের মাধ্যমে আমরা এই সংগঠনকে একটি জীবন্ত সংগঠনে রূপান্তরিত করতে পারি।
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুশ শুকুর, উপদেষ্টা মোস্তফা কামাল চৌধুরী, ডিজিএম শেখ মো. সুজাদুল হক, ডিজিএম সমীরন কুমার বিশ্বাস, উপদেষ্টা অনন্ত কুমার সিংহ, উপদেষ্টা আব্দুর রউফ তালুকদার, এজিএম মো. আবুল ফজল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কর্মচারী সংগঠনের নেতা প্রবির কুমার রায়, অফিসার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারী শাহরিয়ার আহমদ সজিব। এছাড়াও শহর শাখাগুলোর ম্যানেজারবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা নোমান ফয়েজী।
অনুষ্ঠান শেষে ছিল প্রীতিভোজ, যেখানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী খাবার। সবাই একে অপরের খোঁজখবর নেন, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন এবং আগামী দিনের জন্য সুস্থ ও সুখী জীবন কামনা করেন।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন