editor

প্রকাশিত: 2:46 PM, June 26, 2025

আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়: কয়েস লোদী

আওয়ামী ফ্যাসিবাদী আমলে দেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিলেট সিটি কর্পোরেশন প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী আমলে বাংলাদেশকে সর্বগ্রাসী রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। মত প্রকাশের স্বাধীনতাসহ সব ধরনের নাগরিক স্বাধীনতাকে হরণ করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা নানা কালাকানুন দ্বারা ছিল শৃঙ্খলে বন্দি।

তিনি আরোও বলেন, এদেশের গণতন্ত্রের প্রতীক বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দি করে রাখা হয়েছিলো আওয়ামী লীগ। গোটা দেশটাই ছিল বাকরুদ্ধ, ভীতি ও শঙ্কার মধ্যে আবদ্ধ। ফ্যাসিবাদী সরকারের অগণতান্ত্রিক ও অসহিষ্ণু আচরণের প্রতিবাদ করলেই লেলিয়ে দেওয়া হতো পেটোয়া বাহিনীকে। মানবতাকে উচ্ছেদ করে আওয়ামী সরকারের পোষ্য সন্ত্রাসীরা বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে বলেই নারী শিশুসহ সাধারণ মানুষের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছিলো। গণতান্ত্রীক সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে দেশে ইনশাল্লাহ সুশাসন প্রতিষ্ঠা হবে।

তিনি বৃহস্পতিবার (২৬ জুন) তেলিহাটি চা বাগানের হিলুয়াছড়া ইয়ং সোসাইটি স্পোর্টিং ক্লাব ও জাতীয়তাবাদী পরিবার উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

হিলুয়াছড়া চা বাগানের পূজা কমিটির সভাপতি দিলীপ রঞ্জন সভাপতিত্বে ও হিলুয়াছড়া ইয়াং সোসাইটি স্পোটিং ক্লাবের সভাপতি মোঃ জুনায়েদ সিদ্দিক জনির পরিচালনায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-অর্থ সম্পাদক আলমগীর হোসেন, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক সজিবুর রহমান রুবেল, মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান তাইফুর, জেলা যুবদলের সহ- কোষাধ্যক্ষ তানজিম লিটন, যুবদল নেতা মাসুম আহমেদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক হারুন, সদর যুবদল নেতা লিটন আহমেদ, জেলা ছাত্রদলের মানবধিকার বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আহমেদ, যুবদল নেতা সজিব আহমদ, এলাকার মুরুব্বী মো হান্নান মিয়া, মোঃ মোস্তফা বিশ্বাস, মোহাম্মদ কানাইয়া মিয়া, মোহাম্মদ চুন্নু মিয়া, মোঃ ফারুক মিয়া, মোহাম্মদ আজাদ মিয়া, মোহাম্মদ বাবুল মিয়া, কুর্মী চা বাগানের সম্ভাব্য সভাপতি প্রার্থী রঞ্জিত বাউরী, পূজা কমিটির কেশিয়ার কার্তিক বৈদ্য, দুঃখুগঞ্জ কাজল দেবনাথ, বাবুল মিয়া, মোহাম্মদ রফিক মিয়া, মোঃ মোস্তফা বিশ্বাস, মোঃ আব্দুস সাত্তার, মোঃ চুন্নু মিয়া, আব্দুল কাদির, ওমর ফারুক, জালাল মিয়া, মোশারফ আহমদ, গনি আহমদ, রমজান আহমদ, সাব্বির আহমদ, মালেক আহমদ, বলাই, গোয়াল সাজান গোয়ালা, মানিক, নায়েক শিপুল, কুর্মী আলাল, আহমদ সাজু, নায়েক, বারেক মিয়া, কানাই মিয়া প্রমূখ।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সাবাস সিলেট সোসাইটির আহবায়ক কমিটি গঠন

সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

শতবর্ষী সিলেট স্টেশন ক্লাবে ডেভিলের ছায়া, দেখার কেউ নেই

খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

‎বিশ্বনাথে এসআরবি’র হাত থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

মশক নিধনে সিসিকের চরম ব্যর্থতা, ডেঙ্গু আতঙ্কে অতিষ্ঠ নগরবাসী

ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ: আলহাজ্ব আতাউর রহমান

বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

ডেভিলদের নিরাপদ আশ্রয়স্থল সিলেট স্টেশন ক্লাব

সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

নাজিরবাজারে ‘গ্যাস এমদাদ’র গোপন গোডাউনে বিপজ্জনক ক্রসফিলিং

সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

মোমেন-পত্নী সেলিনা-জুয়েল ও হেলেনের সাম্রাজ্য সামলাচ্ছেন বিতর্কিত মিসবাহ

২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট