editor
প্রকাশিত: ১:৫৫ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ফি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর উদ্যোগে খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সহযোগিতায় বিনামূল্যে চিকিৎসা সেবা শনিবার (৫ জুলাই) সকালে খোজারখলা সরকারি প্রথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সভাপতি মোঃ মাজহার উদ্দিন সুমন এর পরিচালনায় অনুষ্ঠানে এলাকার মুরব্বীয়ান, খোজারখলা পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, সমাজসেবী, রাজনীতিবীদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পে প্রায় ৫ শতাধিক রোগীদের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি চিকিৎসক টিম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় রোগীদের চশমা ও ঔষধ প্রদান করেন এবং বাছাইকৃত রোগীদের চোখের ছানি অপারেশন করানো হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চোখ মানুষের অমূল্য সম্পদ। সময় মতো চোখের যত্ন ও চিকিৎসা গ্রহণ না করলে অনেক সমস্যার সম্মূখীন হতে হয়। সমাজের দরিদ্র ও অল্প আয়ের মানুষগণ যা আয়-রোজগার করেন তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন, চোখের চিকিৎসা গ্রহণ করতে পারছেন না। ঠিক তেমনই এই সময়ে সমাজসেবী লায়ন খায়রুন্নেছা শেলীর এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবীদার।
বক্তারা, তাঁর মতো সমাজের বিত্তবান ও সমাজসেবীদেরকে দেশ, সমাজ, রাষ্ট্রের উন্নয়ন ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং কল্যাণে এগিয়ে আসার আহবান জানান।
5 সিলেটের ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন সিলেট-০১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
2 দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক রেভা হালদার বলেছেন, “দুর্নীতি শুধু আর্থিক ক্ষতি নয়, এটি সমাজের নৈতিক ভিত্তিকে
3 নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা চন্ডিপুল এলাকায় বন বিভাগের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার করা ৫৬ টি
7 সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। 5 মঙ্গলবার
3 বাংলাদেশ উশু ফেডারেশনের আয়োজনে ১ম জাতীয় জুনিয়র ও যুব ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষ্যে সিলেটে ১০ দিনব্যাপী উশু প্রশিক্ষণ
8 সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদ আব্দুল কাইয়ুম জালালী পংকী বলেছেন, আজকে আমাদের মা, তিন বারের
5 বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 1 মঙ্গলবার
4 মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিমের পবিত্র উমরাহ পালন উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান