editor

প্রকাশিত: 8:52 PM, July 5, 2025

প্ররোচনায় না পড়ে দ্রুত নির্বাচন দিন

প্রধান উপদেষ্টাকে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম

প্ররোচনায় না পড়ে দ্রুত নির্বাচন দিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, জাতীয় নির্বাচনের বিলম্বিত করতে কিছু মহল কাজ করছে। প্রধান উপদেষ্টার প্রতি আহবান তাদের প্ররোচনায় না পরে দ্রুত নির্বাচন আয়োজন করেন। শনিবার (৫ জুলাই) বিকালে সিলেটের একটি কনভেনশন হলে জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের (বীর উত্তম)’র মাগফেরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পরিপূর্ন সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাফল্য ও দীর্ঘায়ূ কামনায় দোয়া মাহফিল  ঈদ পুনর্মিলনী ও শহীদ স্মরণ সভা অনুষ্ঠানে এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষ এখনও জিয়াউর রহমানের নামে ভোট দেয়। থার্মোমিটার দিয়ে মাপা হলেও দেখা যাবে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জিয়াউর রহমান। আওয়ামী লীগ হলো চোরের ও লুটের দল। আর বিএনপি হলো স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের দল। এ দেশকে যদি রক্ষা করতে হয় বিএনপি ছাড়া কোনো বিকল্প নেই। দেশের সংকট এখনো কাটেনি। ওই ফ্যাসিস্ট সীমান্তের ওই পাড়ে বসে আছে। তিনি নাকি বলেন, যে কোনো সময় দেশে ঢুকে পড়বে।

তিনি আরোও বলেন, ৭৫ সালে শেখ মুজিবুর দেশটাকে ধ্বংস করে দিয়েছিলো। গত ১৭ বছরে এমন কোন সেক্টর নেই যে শেখ হাসিনা ধ্বংস করে নাই। ফ্যাসিস্ট হাসিনা এখন সীমান্তের ওপারে বসে নানা ষড়যন্ত্র করছে। এতদিন ভারতকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারেনি, বর্তমান সরকারও পারছে না। কিন্তু একমাত্র বিএনপিই ভারতকে ধমক দিয়ে কথা বলার সাহস রাখে। দেশকে রক্ষা করতে হলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো গণতন্ত্র ফিরে আসেনি। তাই সবাইকে ভোটের অধিকার বাস্তবায়নে কাজ করতে হবে।

আব্দুস সালাম বলেন, দেশের মানুষকে বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই। খালেদা জিয়া ও তারেক রহমান ঐক্যে বিশ্বাস করেন, তারা সবাইকে নিয়ে কাজ করতে চান। আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে মানুষের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেই।

সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও অনুষ্ঠানের আয়োজক মো. বদরুজ্জামান সেলিমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী ও এম এ মালেক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় বিএনপির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী, ফয়সল আহমদ চৌধুরী, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি হেলাল খান, নাসিম হোসাইন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়ার সিদ্দিকী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শাহজালাল (র:) দরগাহ মসজিদের প্রধান ইমাম। অনুষ্ঠানে বিএনপির সিলেট জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন