editor
প্রকাশিত: 9:12 PM, July 5, 2025
বাংলা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা, প্রকাশনা ও চর্চার ক্ষেত্র প্রসারের লক্ষ্যে ‘বাংলাদেশ লোকগবেষণা পরিষদ’ নামে তরুণ লোকগবেষকদের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শনিবার (৫ জুলাই ২০২৫) বেলা ১১টায় কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। দেশের নানা প্রান্তের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদেরকে নিয়ে সংগঠনটির ১১ সদস্যবিশিষ্ট স্থায়ী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে সাইফুল ইসলাম শাহীন ও সুমন শিকদার।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহসভাপতি- শামসুল আরেফীন, সুমন বনিক, সহ সাধারণ সম্পাদক- ড. অসীম কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক- সঞ্জয় সরকার, পরিকল্পনা সম্পাদক- নজরুল ইসলাম, সদস্য- আব্দুল মজিদ, পার্থ তালুকদার, আশরাফুজ্জামান বাবু ও বঙ্গ রাখাল।
সংগঠটির সদস্যরা জানান, নতুন এ সংগঠন দেশের তরুণ লোকসাহিত্য সংগ্রাহক ও গবেষকদের একটি সম্মিলিত প্লাটফর্ম হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকসাহিত্যের বিলুপ্ত ও বিলুপ্তপ্রায় উপাদান সংগ্রহ, স্বরূপ প্রকাশ, সংরক্ষণ, গবেষণা ও গবেষণাভিত্তিক প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হবে।
আয়োজন করা হবে বার্ষিক লোকগবেষক সম্মিলন এবং সম্মাননা প্রদান অনুষ্ঠানের। দেশের সকল জেলার লোকসাহিত্য সংগ্রাহক, গবেষক, পৃষ্ঠপোষক ও লোকশিল্পীদেরকে সাংগঠনিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংগঠনটির উপদেষ্টা পরিষদ, সাধারণ পরিষদ, পৃষ্ঠপোষক পরিষদ ও শিল্পী পরিষদের আওতাভূক্ত করা হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন