editor

প্রকাশিত: 4:23 PM, July 7, 2025

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে : আবুল কাহের চৌধুরী শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসনে ধ্বংসপ্রায় রাষ্ট্রযন্ত্রের যৌক্তিক সংস্কারের পক্ষে বিএনপির সমর্থন রয়েছে। কিন্তু সংস্কারের নামে নির্বাচন বিলম্ব কিংবা আগে স্থানীয় সরকার নির্বাচনের কোন ষড়যন্ত্র বিএনপি মেনে নিবেনা। আগামীর সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা গণতন্ত্র ও আইনের শাসনের বাস্তব রূপরেখা। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদেরকে এই ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টি করতে হবে।

তিনি রবিবার (৬ জুলাই) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে গণসংযোগ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লক্ষনাবন্দ ইউনিয়ন, ৭নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনহার উদ্দিন, গোলাম কিবরিয়া, জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক লায়েছ আহমদ, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এমাদ উদ্দিন, লক্ষনাবন্দ ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী জাহেদুর রহমান, লক্ষনাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন, ৯নং ওয়ার্ড সভাপতি মনির মিয়া, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক দুলন আহমদ, বিএনপি নেতা তোতা মিয়া, আফাজ মেম্বার, আবুল হোসেন, মঈন উদ্দিন, নিজাম, আব্দুস শুকুর, আরশ আলী, মছব্বির মিয়া, শাহীন মিয়া, সেনাজ মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব শরীফ উদ্দিন, যুবদল নেতা শামীম আহমদ, লিলু মিয়া, রাহেল শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা রিপন আহমদ, কয়েছ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জোনাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছাদিকুর রহমান, জাকু আহমদ, গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক সুহেদুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা আবু বকর, ঢাকা দক্ষিণ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক তোফায়েল আহমদ সুমেল, আমুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিল আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা রুম্মান আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন