editor
প্রকাশিত: 10:40 AM, July 13, 2025
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় দল। বিএনপিকে নিশ্চিহ্ন করতে পতিত ফ্যাসিবাদীর অনেক ষড়যন্ত্র করেছে। কিন্তু সময়ের ব্যবধানে তারাই নিশ্চিহ্ন হয়েছে। বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে। দ্রুত নির্বাচনের দাবী জানাচ্ছে। সেই জনদাবীকে ভিন্নখাতে প্রবাহিত করতে বিএনপিকে জনবিচ্ছিন্ন করার ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই সফল হবেনা। বিয়ানীবাজার তৃনমূল বিএনপিকে শক্তিশালী করতে যারা শ্রম ও মেধা দিয়েছেন তাদেরকে আমরা আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই। ইনশাআল্লাহ।
তিনি শনিবার (১২ জুলাই) বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আনোয়ার হোসেন শুক্কুরসহ ইউনিয়ন বিএনপির প্রয়াত সকল নেতৃবৃন্দের স্মরণে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা শেষে মরহুম বিএনপি নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী শাহিনুর, উপজেলা সহ-সভাপতি দেলোয়ার হোসেন মুক্তা, আতাউর রহমান, ওহিদ আহমদ তালুকদার, ফয়ছল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জামিল আহমদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, বিএনপি নেতা দারুল ইসলাম দারা, জামিল আহমদ, মতিউর রহমান ছানু, আব্দুল গণি, আফছর আহমদ, ছাত্রদল নেতা সাহেদ আহমদ ও তানভীর আহমদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন