editor
প্রকাশিত: 12:50 PM, February 4, 2023
ডিএসএস ডেস্ক :: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এ খবরের পর পরই জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করেছে জেলাটির স্বাস্থ্য বিভাগ। শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জসহ দেশের ২৮টি জেলায় এ বিষয়ে সতর্ক বার্তা জারি করা হয়।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল হক বলেন, ‘দুই সপ্তাহ আগে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে হবিগঞ্জ জেলার বাসিন্দা একজনের শরীরে নিপাহ ভাইরাসের অস্তিত্ব পাওয়ার খবর আসে। তবে ওই ব্যক্তি কোথায় বসবাস করেন তা জানানো হয়নি। ’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তর থেকে সতর্কতা জারির পর নিপাহ রোগবিষয়ক জরুরি স্বাস্থ্যবার্তা প্রচার করা হয়েছে। ’
স্বাস্থ্য বার্তায় বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। যা বাদুড় থেকে মানুষে মূলত খেজুরের কাঁচা রস পানের মাধ্যমে সংক্রমিত হয়। সাধারণত শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের রস থেকে তৈরি গুড় খাওয়ায় কোনো বাধা নেই। এই রোগে মৃত্যুর হার ৭০ শতাংশেরও বেশি। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে