editor

প্রকাশিত: 4:07 PM, July 16, 2025

উন্নত শিক্ষা অর্জন করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে : মো: আতিকুর রহমান

উন্নত শিক্ষা অর্জন করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে : মো: আতিকুর রহমান

জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো: আতিকুর রহমান বলেছেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি এগিয়ে যেতে পারে না। শিক্ষার্থীরাই আগামীর দিনের ভবিষ্যৎ। আমাদের শিক্ষার্থীরা দেশের বাইরে যারা পড়াশোনা করছেন তারা সবাই নিজ নিজ জায়গায় ভালো করছেন। শিক্ষা-গবেষণা থেকে শুরু করে সব ক্ষেত্রে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন আমাদের শিক্ষার্থীরা। উন্নত শিক্ষা অর্জন করতে হলে ভালো করে পড়াশোনা করতে হবে। তাহলেই নিজের যোগ্যতা অনুযায়ী নিজেকে তৈরি করা সম্ভব।

বুধবার (১৬ জুলাই) সকাল ১১টায় সিলেট নগরীর মেন্দিবাগ জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর গ্যাস ভবনের কনফারেন্স রুমে জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর উদ্যোগে ২০২৩ সালের এইচএসসি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর পরিকল্পনা ও আইসিটি ডিভিশন এর মহা ব্যবস্থাপক প্রকৌ. মোহাম্মদ সারোয়ার জাহান মাহমুদ বলেন, শিক্ষার্থীরা তাদের মন দিয়ে ভালো করে পড়ালেখা করলে ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষার কোন বিকল্প নেই। মা-বাবা ও শিক্ষককের পরামর্শ অনুযায়ী লেখাপড়া করলে শিক্ষার্থীরা তাদের আদর্শ জীবন গড়ে তুলতে পারবে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, জালালাবাদ গ্যাস অফিসের আজকের এই সংবর্ধনার মাধ্যমে আমাদের উন্নত শিক্ষা অর্জনে অনুপ্রেরণা জোগাবে। এ ধরনের বৃত্তি পেলে শিক্ষার্থীরা আরো ভালো ফলাফল করতে আগ্রহী হবে। এ ধরণের আয়োজন করায় তারা জালালাবাদ গ্যাস অফিস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন