editor
প্রকাশিত: 6:40 PM, July 17, 2025
সিলেট নগরীর পনিটুলাস্থ শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় চুরি চেষ্টার ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শ্রী শ্রী মহাপ্রভুর আখড়া পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার রাতে পনিটুলা শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় চুরি বা ডাকাতি করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী মন্দিরের ফটকের তালা ভেঙে ফেলে এবং সিসিটিভির ক্যামেরা অন্যদিকে ঘুরিয়ে দেয়। আমরা এ ঘটনায় গভীরভাবে উদ্বিঘ্ন। আমরা প্রশাসনের কাছে প্রতিটি মন্দিরের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রশাসন পারে না এমন কোন কাজ নেই। অবিলম্বে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার সেবায়েত শ্রী নিত্যানন্দ দাস মোহন্ত মহারাজ, শ্রী বিনোদ বিহারী দাস বাবাজী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্র্রীয় সহ সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মলয় পূরকায়স্থ, সিলেট মহানগরের সাবেক সভাপতি সুব্রত দেব, সিলেট জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেশ পাল, ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক চন্দন দাশ, ঐক্য পরিষদ এয়ারপোর্ট থানার সভাপতি জি ডি রুমু, পূজা উদযাপন পরিষদ কোতোয়ালী থানার সভাপতি এডভোকেট অরবিন্দু দাস গুপ্ত বিভু, ঐক্য পরিষদ জালালাবাদ থানার সাধারণ সম্পাদক অপরেশ অপু, পূজা পরিষদ সিলেট জেলার যুগ্ম সম্পাদক মানিক লাল দেব, নিখিল দেব প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন