editor
প্রকাশিত: 6:26 PM, July 19, 2025
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৫-২৬ বর্ষের দায়িত্ব হস্তান্তর ও গ্রহন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর মেজরটিলাস্থ মোহাম্মদপুরে লায়ন বাবলী চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয়।
লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলীর সভাপতিত্বে ও সেক্রেটারী লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের ডাইরেক্টর লায়ন নাজনীন হোসেন, লায়ন বাবলী চৌধুরী, লায়ন আছিয়া খানম শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির ডাইরেক্টর লায়ন কাজী আব্দুল মুকিত।
সভায় সর্বসম্মতিক্রমে লায়ন বাবলী চৌধুরী-কে প্রেসিডেন্ট, লায়ন সানজিদা খানম-কে সেক্রেটারী এবং লায়ন আছিয়া খানম শিকদার-কে ট্রেজারার করে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট লায়ন খায়রুন্নেছা শেলী নতুন প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর হাতে দায়িত্ব হস্থান্তর করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, লায়ন অঙ্গণে মহিলাদের একমাত্র ক্লাব লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা। এ ক্লাব শুরু থেকে দেশ-জাতির ও আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সুরমা লায়ন্স ক্লাবের অতীত ঐতিহ্য ও সুনাম রয়েছে। সেই সুনাম ধরে রেখে আগামীতেও নতুন দায়িত্বশীলগণ নিজ নিজ অবস্থান থেকে মানবসেবায় অগ্রণী ভূমিকা রাখবেন।
বক্তারা এই ক্লাবের মতো সিলেটের অন্যান্য লায়ন্স ক্লাবগুলোকে মানবসেবা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন