editor
প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০২৫
কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতি সিলেটের উদ্যোগে সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ¦ নজরুল ইসলাম মুনীম ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা ২টায় অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতি’র সভাপতি আব্দুল গফফার মিন্টু। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক খালেদ হোসেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মুনীম ও সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ উদ্দিন বৃহত্তর কালীঘাটের সকল ব্যবসায়ীদের সাথে নিয়ে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। তারা সংবর্ধনা প্রদান করায় কালীঘাট কাচাঁমাল আড়তদার সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
সমিতির সাংগঠনিক সম্পাদক মারুফ আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ-সভাপতি আব্দুল জলিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি aআব্দুল বাসিত জায়গীরদার, সমিতির কার্য্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য নীলাঞ্জন দাস টুকু, সদস্য বিলাল উদ্দিন প্রমুখ। সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ করেন সহ-সাধারণ সম্পাদক মো. মামুন মিয়া ও অর্থ সম্পাদক শাহেদুল আম্বিয়া চৌধুরী।
অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা প্রদান করেন।
2 শাল্লা প্রতিনিধি: 2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ছত্রিশ চক মৌজার মধ্য দিয়ে প্রবাহিত কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের
2 আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ১১নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার
1 সিলেট সদর উপজেলার ৬নং টুকের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জাহাঙ্গীরনগর ও আশপাশের এলাকায় আইন-প্রশাসনের তোয়াক্কা না করে অবাধে কাটা
1 সাবেক রাষ্ট্রপতি ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুল হামিদের ‘ভাগনে’ পরিচয়ে প্রভাব খাটিয়ে এখনও বিভিন্ন কোম্পানীর
6 স্টাফ রিপোর্টার: সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও নতুন করে গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে।
6 দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলার থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প,
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি
4 * জেলা প্রশাসকের সঙ্গে থেকে নানা দিকনির্দেশনা দেন নিষিদ্ধ সংগঠন নেতা বদরুল। * ২০২৪ এর ৫ আগস্টে থেকে পলাতক