editor

প্রকাশিত: 8:42 PM, July 19, 2025

সিলেটে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সিলেটে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

সিলেট শহরের শাহজালাল উপশহরে যাত্রা শুরু করেছে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’। শনিবার (১৯ জুলাই) বিকেলে নগরীর উপশহর রোজভিউ কমপ্লেক্স মার্কেটের ২য় তলায় আবু তোরাব জামে মসজিদের ইমাম মাওলানা বেলাল আহমেদ এর মোনাজাতের মধ্য দিয়ে ‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ এর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে বেকারত্ব¡ চরম পর্যায়ে পৌঁছেছিল। অনেকে চাকরি না পেয়ে তাদের সার্টিফিকেট পুড়িয়ে ফেলেছিলেন। বিগত সময়ে চাকরি না পাওয়ার অন্যতম বড় কারন ছিল দেশের প্রতিটি সেক্টরে দলীয়করণের কারণে নিজেদের মতাদর্শের ও দলের মানুষ ছাড়া অন্য কাউকে চাকরি না দেয়া। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দেশে কর্মসংস্থান সৃষ্টি ও জনশক্তি রপ্তানি করে বেকারত্ব দূরীকরণে আমরা কাজ করবো।

‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এ প্রতিষ্ঠানের মাধ্যমে পাঁচজন ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে পাঁচটি পরিবার ভালোভাবে চলতে পারবে। যে সৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে তা যেন বাস্তবায়িত হয়, সে প্রত্যাশা করছি।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা এসেছিলেন তখন জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল। তাঁর আমলেই মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি হয়েছে এবং বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরেছে। সামনের নির্বাচনে দেশের জনগণ নির্ভিঘ্নে তাদের ভোট প্রদান করলে এবং বিএনপি ক্ষমতায় এলে বিদেশে জনশক্তি রপ্তানি করে দেশের বেকারত্ব দূরীকরণে কাজ করবে। মুসলিম উম্মার সাথে বিএনপির সম্পর্ক বেশ ভালো। অতীতে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে এ সম্পর্ক গড়ে উঠেছিল। আগামীতে জননেতা তারেক রহমান মুসলিম উম্মাহর সাথে সুসম্পর্ক বজায় রেখে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবেন বলে আমরা আশাবাদী।

‘আলিফ ট্রাভেলস্ এন্ড ট্যুরস্’ এর স্বত্তা¡ধিকারী আলিম উদ্দিন রানার পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মতিউর বারী চৌধুরী খুর্শেদ, মহানগর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ২০নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, ২০নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফুর রহমান মহন, মহানগর বিএনপির সদস্য কাহের, ইমু, সুমন, সিলেট জেলা যুবদলের সহ-কৃষি বিষয় সম্পাদক আব্দুস সোবহান, সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক হাসমত আলী লিমন, কাওছারুজ্জামান কাওসার, শাহপরাণ থানা যুবদলের সদস্য মাসুম, হাসান, এমসি কলেজ ছাত্রদল নেতা আলী, শিপলু প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন