editor
প্রকাশিত: 9:13 PM, July 19, 2025
পলাতক ফ্যাসিস্ট হাসিনাকে ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে ও তাকে ফেরতের দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঘোষিত আগামী ৬ আগস্ট ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফলের লক্ষে সিলেট নগরীতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্ট থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। বিভিন্ন পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে নগরীর সিটি পয়েন্ট নাগরি চত্ত্বরে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান আসাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগর সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ সাজু, জাগপা ঢাকা মহানগর সভাপতি শ্যামল চন্দ্রনাথ, সিলেট মহানগর সহ-সভাপতি পিয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী, শ্রমিক জাগপা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সিলেট জেলা জাগপা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল আহমদ প্রমুখ।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় বরং বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানিয়ে ভারতের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করতেন। গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দিল্লি সরকার রাষ্ট্রীয় মর্যাদায় আশ্রয় দিয়ে তা প্রমাণ করেছে। বক্তারা আরো বলেন, গণহত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় প্রদান, সীমান্তে হত্যা, ভূমি দখল, অবৈধ পুশ-ইন, পানির ন্যায্য হিস্যা না দেয়া, দেশের অভ্যন্তরীণ বিষয় ও নির্বাচনে হস্তক্ষেপসহ সব বিষয়ে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। জুলাই, পিলখানা, শাপলা, মোদী বিরোধী আন্দোলন এবং লগি-বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে। গুম, খুন, হামলা, মামলা, লুটেরা, অর্থপাচারকারী ও অপরাজনীতির অশুভ শক্তি সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ-এর বিচার করতে হবে। গণহত্যাকারি ফ্যাসিস্ট হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদায় ১ বছর ভারতে আশ্রয় দেয়ার প্রতিবাদে এবং খুনি হাসিনাকে ফেরত দেয়ার দাবিতে ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করতে নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ১২ই রবিউল আউয়াল গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে জশনে জুলুস বের করা হয়।
5 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
5 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
5 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
7 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
1 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
2 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা