editor
প্রকাশিত: 9:25 PM, July 19, 2025
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এর রুহের মাগফেরাত কামনায়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সু-স্বাস্থ্য কামনায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এর সু স্বাস্থ্য কামনায়, সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন গুম নামক কারাগারে বন্ধি জননেতা এম ইলিয়াস আলী’র সন্ধান কামনায় এবং ২৪’এর জুলাই আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত সকলের সুস্থতা ও সকল শহীদ দের স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বাদ আসর বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরার বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বালাগঞ্জ উপজেলা ছাত্রদল ও দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদল এবং নর্থইস্ট বালাগঞ্জ কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান আহমদ লস্কর, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য মুসলেখ আহমদ, সাজু মিয়া, ছাত্রনেতা জামাল ভূঁইয়া,মাহবুব আহমদ, তাজওয়ার আহমদ তানিম,কামরুল ইসলাম, নূরুল ইসলাম রায়হান,দেওয়ান আব্দুর রহিম হাই স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি সুফিয়ান আহমদ, নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি সালমান খান, সিনিয়র সহ সভাপতি জিলাদ খান, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল আমিন, নর্থ ইস্ট বালাগঞ্জ কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ অনিম, ছাত্রনেতা ইমন আহমদ, মাসুদ আহমেদ, এস এম তাসমির উদ্দিন, সলিম আহমদ, সাফওয়ান আহমদ, তুহেল আহমদ, আলী হোসেন, কামরান আহমদ প্রমূখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন